ডেস্ক নিউজ : কোটা সংস্কার দাবিতে আন্দোলনকারীদের দাবির বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তারা দাবি করছেন মুক্তিযোদ্ধাদের নাতিরা কোটা সুবিধা পেতে পারবেন না। আমার প্রশ্ন হচ্ছে-তাহলে কি রাজাকারের নাতিপুতিরা চাকরির ক্ষেত্রে কোটা সুবিধা পাবে? সাম্প্রতিক চীন সফর নিয়ে রোববার এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। গণভবনে সিনিয়র সাংবাদিকদের চীন সফর নিয়ে ব্রিফ করেন তিনি।
কিউএনবি/আয়শা/১৪ জুলাই ২০২৪,/বিকাল ৫:৪০