মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০১:০০ অপরাহ্ন

নচিকেতার কনসার্টে ‘হঠাৎ বৃষ্টি’ নিয়ে স্মৃতিচারণ করলেন ফেরদৌস

Reporter Name
  • Update Time : শনিবার, ১৩ জুলাই, ২০২৪
  • ৭৯ Time View

বিনোদন ডেস্ক : শুক্রবার (১২ জুলাই) রাজধানীর হাতিরঝিল অ্যাম্ফিথিয়েটারে ‘ঢাকা মেলাঞ্চলি’ কনসার্টে যোগ দিয়ে মন্ত্রমুগ্ধ করেছেন দুই বাংলার এই জনপ্রিয় সংগীতশিল্পী।

এই কনসার্টে আরও বড় চমক ছিল অভিনেতা ও সংসদ সদস্য ফেরদৌস আহমেদের আগমন। এক মঞ্চে দাঁড়িয়ে ফেরদৌস পুরানো স্মৃতিচারণ করলেন। তাছাড়া ফেসবুকে বেশকিছু ছবিও শেয়ার করেছেন তিনি। ফেরদৌস লিখছেন, ‘আমার ভীষণ ভীষণ প্রিয় একজন মানুষ নচিকেতা দা, অনেক দিন পর দেখা এই প্রথম আমরা একসাথে ঢাকার মঞ্চে।’

তার ভাষায়, ‘এ যেন হঠাৎ বৃষ্টি। কি অসাধারণ একজন সুরকার এবং সিঙ্গার। ‘হঠাৎ বৃষ্টি’ কিন্তু নচিকেতা দার প্রথম চলচ্চিত্র। অনন্ত ভালোবাসা তোমার জন্য।’
তার পোস্টে অসংখ্য অনুরাগীরা শুভেচ্ছা বার্তায় ভাসিয়েছেন।
 
উল্লেখ্য, নচিকেতা আধুনিক বাংলা গানের জীবনমুখী ধারার এক অগ্রগণ্য শিল্পী। ১৯৯০-এর দশকের প্রথম ভাগে ‘এই বেশ ভালো আছি’ অ্যালবাম প্রকাশের পর তিনি জনপ্রিয়তা অর্জন করেন। তার গানের মধ্যে বাস্তবতা খুব সুন্দরভাবে ফুটে উঠে তাই সচেতন শ্রোতা মহলে অনেক জনপ্রিয়।
 

 

 

কিউএনবি/আয়শা/১৩ জুলাই ২০২৪,/সন্ধ্যা ৬:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit