বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সম্পর্কে ভারতীয় সাংবাদিক সুবীর ভৌমিকের অর্বাচীনতা রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস নওগাঁর পত্নীতলায় দৈনিক করতোয়ার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিরামপুরে খানপুর ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস পালিত অপপ্রচারের অভিযোগে দিনাজপুরে এনসিপি নেতার সংবাদ সম্মেলন॥ এবার ফ্র্যাঞ্চাইজি লিগেও দরজা বন্ধ হয়ে আসছে সাকিবের ২৪ ঘণ্টার আলোচনায় অমিত শাহ, রাহুলের সাফ কথা— স্বরাষ্ট্রমন্ত্রীর লেকচার শুনতে আগ্রহী নই খুলনা বরিশাল চট্টগ্রামসহ ৭ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী আজকের মুদ্রার রেট: ১২ আগস্ট ২০২৬

কারখানাগুলোতে গ্যাসের সংকট থাকলেও, সারের সংকট হবে না: শিল্পমন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ১৩ জুলাই, ২০২৪
  • ৮৮ Time View

ডেস্ক নিউজ : শনিবার (১৩ জুলাই) দুপুরে নরসিংদী পলাশে এশিয়ার সর্ববৃহৎ ঘোড়াশাল-পলাশ সার কারখানার নিয়মিত কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের এই তথ্য দেন শিল্পমন্ত্রী।

এসময় শিল্পমন্ত্রী বলেন, সারাদেশের সার কারখানাগুলোতে গ্যাসের সংকট থাকলেও, সারের কোনো সংকট হবে না ভবিষ্যতে। চাহিদা অনুযায়ী কারখানাগুলোতে গ্যাস সরবরাহ করে পর্যাপ্ত উৎপাদনের মাধ্যমে কৃষকের সারের চাহিদা মেটানো হবে। এ লক্ষ্যে অচিরেই সরকার ভোলায় একটি নতুন সার কারখানা স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে বলে জানান তিনি।
 
এর আগে, গত বছরের ১২ নভেম্বর সার কারখানাটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এরপর গ্যাস সংকটসহ নানাবিধ কারিগরি জটিলতায় শতভাগ উৎপাদনে যেতে পারেনি দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ এই কারখানাটি। সর্বোচ্চ ৭০ শতাংশ পর্যন্ত উৎপাদন করা গেছে এতদিন৷ শতভাগ উৎপাদনে দৈনিক ২ হাজার ৮০০ মেট্রিকটন এবং বছরে ১০ লাখ মেট্রিকটন সার পাওয়া যাবে।
 
শিল্পমন্ত্রী আরও বলেন, এই মুহূর্তে গ্যাস সংকট নেই এবং কারখানাটি শতভাগ উৎপাদনে রয়েছে৷ গ্যাসের পর্যাপ্ত সরবরাহ পেলে একটানা শতভাগ উৎপাদন সম্ভব। এছাড়া সৌদি আরবেও একটি সার কারখানা চালু করার পরিকল্পনা রয়েছে সরকারের৷ দেশে সারের কোনো ঘাটতি হবে না বলেও জানান তিনি।
 
এসময় শিল্পসচিব জাকিয়া সুলতানা, নরসিংদী-২ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আশরাফ খান দিলিপ, ফার্টিলাইজার প্রকল্পের পরিচালক সাইদুর রহমানসহ প্রকল্প সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/১৩ জুলাই ২০২৪,/সন্ধ্যা ৬:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit