শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শিক্ষা প্রতিষ্ঠানে  গাছের চারা বিতরণ। ‎পাটগ্রামে মাদ্রাসার নৈশপ্রহরীর বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রেষ্ঠ আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম নোয়াখালীতে যুবদল নেতাকে গায়েবি চুরি মামলায় ফাঁসানোর অভিযোগ নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২   নতুন রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সোহেলের নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ২জনের কারাদন্ড চৌগাছা পরিবারের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলদ-ঔষধি গাছ,বিতরণ  কুইন সুলিভানকে থাপ্পড় মারায় শাস্তির মুখে লিওনেল মেসি বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

বৃষ্টির একদিন পরও বুয়েট পানিতে থৈ থৈ

Reporter Name
  • Update Time : শনিবার, ১৩ জুলাই, ২০২৪
  • ১২৬ Time View

ডেস্ক নিউজ : বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) একদিন পরও বৃষ্টির পানি নামেনি। শুক্রবারের ঝুম বৃষ্টিতে তলিয়ে যায় রাজধানীর বিভিন্ন এলাকা। পানি জমেছে বুয়েট ক্যাম্পাসেও। একদিন পরও সড়ক ও বাসার সামনে পানি জমে থাকায় দুর্ভোগে দিন পার করছেন নগরবাসী।

শিক্ষক ও কর্মচারীদের আবাসিক এলাকায় শিশুদের খেলার মাঠেও জলাবদ্ধতার কারণে খেলার সব উপকরণ এখনো পানির নিচে। ছুটির দিনে খেলতে আসেনি শিশুরা। ঘোড়া ও দোলনার কোনোটা বৃষ্টির পানির নিচে আবার কোনোটার অংশবিশেষ পানিতে ভাসছে।

শনিবার দুপুর আড়াইটার দিকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষক ও কর্মচারীদের আবাসিক এলাকায় গিয়ে দেখা গেছে, স্থানে স্থানে জলাবদ্ধতা।ভেতরে শিশুদের জন্য খেলার স্থান শুক্রবারের বৃষ্টির পানিতে থৈ থৈ করছে।

শুক্রবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বৃষ্টিতে ঢাকার অনেক এলাকার সড়ক পানিতে তলিয়ে যায়। আবহাওয়া অধিদপ্তর জানায়, ভোর ৬টা থেকে সকাল ৯টা পর্যন্ত সময়ে ঢাকায় ৬০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে তারা।

 

 

কিউএনবি/আয়শা/১৩ জুলাই ২০২৪,/বিকাল ৪:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit