রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম

দৌলতপুরে শিশু বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ১৩ জুলাই, ২০২৪
  • ১৫৮ Time View

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে শিশু বলাৎকারের অভিযোগে দিসা আহমেদ (২৮) নামে এক মাদ্রাসা শিক্ষক আটক হয়েছে।

শুক্রবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের জয়পুর গ্রামের হযরত বেলাল (রা:) নুরানী ক্যাডেট মাদ্রাসা থেকে তাকে আটক করা হয়। আটক দিসা আহমেদ একই মাদ্রাসার শিক্ষক এবং সে মিরপুর উপজেলার ছত্রগাছা গ্রামের দুলাল প্রামানিকের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, হযরত বেলাল (রা:) নুরানী ক্যাডেট মাদ্রাসার ৭ বছর বয়সী শিশু শ্রেণির এক ছাত্রকে মাঝে মধ্যেই জোরপূর্বক বলাৎকার করে আসছিল শিক্ষক দিসা আহমেদ। ঘটনাটি জানাজানি হলে শিশুর পিতা মইনুদ্দিন দৌলতপুর থানা পুলিশকে জানালে পুলিশ তাকে আটক করে থানা হেফাজতে নেয়।

এবিষয়ে দৌলতপুর থানার ওসি মাহবুবুর রহমান বলেন, শিশু বলাৎকারের অভিযোগে দিসা আহমেদ নামে এক মাদ্রাসা শিক্ষককে আটক করা হয়েছে। এ ঘটনায় দৌলতপুর থানায় মামলা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/১৩ জুলাই ২০২৪,/দুপুর ২:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit