রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

অন্ধ জমিদার হয়ে পর্দায় আসছেন ঋত্বিক

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১২ জুলাই, ২০২৪
  • ৮২ Time View

বিনোদন ডেস্ক : সামনে এসেছে পারিবারিক রহস্যে মোড়া ছবির প্রথম অফিসিয়াল টিজার। ছবিতে ঋত্বিক চক্রবর্তী ছাড়াও থাকছেন  ইন্দ্রনীল সেনগুপ্ত। এছাড়াও রয়েছেন দর্শনা বনিক, অয়ন্তীকা বন্দ্যোপাধ্যায়, প্রদীপ ভট্টাচার্য,বরৌনক ভট্টাচার্যসহ আরও অনেকে।

গল্পে ঋত্বিক চক্রবর্তীকে দেখা যাবে এক অন্ধ জমিদার চরিত্রে। লুকে রয়েছে বেশ চমক। এইভাবে অভিনেতা প্রথমবার আসছেন দর্শকদের সামনে। অন্যদিকে ইন্দ্রনীল সেনগুপ্ত সুদর্শন প্রত্নতাত্বিক। পাশাপাশি জয় সেনগুপ্তের লুকেও রয়েছে বিশেষ চমক। টানটান উত্তেজনায় মোড়া এই ছবির টিজার দর্শক মনে বেশ আগ্রহ তৈরি করেছে।

ছবি প্রসঙ্গে ঋত্বিক চক্রবর্তী জানিয়েছেন, এমন চরিত্রে পর্দায় আসেননি তিনি। এরকম গল্পে যদিও দর্শক দেখেছেন তাকে। গল্প বেশ ইন্টারেস্টিং, তাই রাজি হওয়া এই ছবিতে। ছবির পরতে লুকিয়ে থাকা রহস্যের স্বাদ পছন্দ করবে দর্শক বলে আশাবাদী অভিনেতা।

পরিচালকের কথায়, ছবির টাইটেল শুনে বোঝা যাচ্ছে কোনো কিছুর পরিচয় গোপন রয়েছে এই গল্পে। সমাজের প্রতিটি মানুষের মধ্যে একটি পরিচয় গোপন থাকে। কিন্তু সমাজের চাপে, পরিবারের চাপে হয়তো সেই গোপন প্রতিভাকে নিজেকে আটকে রাখতে হয়। আর সেই নিয়ে ‘পরিচয় গুপ্ত’।
 
ছবির শুটিং হয়েছে কলকাতা ও কলকাতার পার্শ্ববর্তী জমিদারি এলাকায়। চলতি বছরেই মুক্তি পাবে ‘পরিচয় গুপ্ত’।

 

 

কিউএনবি/আয়শা/১২ জুলাই ২০২৪,/বিকাল ৪:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit