বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন

অনন্ত-রাধিকার বিয়েতে মোদি-মমতা, গান্ধী পরিবার থেকে কে?

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১২ জুলাই, ২০২৪
  • ৫৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : আপাতত অনন্ত আম্বানি ও রাধিকা মার্টেন্টের বিয়ে নিয়ে মুখর গোটা দেশ। শুক্রবারই চার হাত এক হবে। সাজ সাজ রব গোটা দেশে। বিয়েতে কয়েক হাজার অতিথিকে আমন্ত্রণ করা হয়েছে বলেই জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো। এর মধ্যে রয়েছে ক্রিকেট জগতের তারকা থেকে শুরু করে বলিউড-হলিউড তারকারা এবং বড় রাজনীতিবিদরা। আমন্ত্রিত অতিথিদের বাড়িতে কার্ড পৌঁছে দেওয়াও শুরু হয়ে গেছে। মুকেশ আম্বানি নিজেই কিছু অতিথির বাড়িতে বিয়ের কার্ড নিয়ে পৌঁছেছেন। আবার কিছু ব্যক্তির বাড়িতে কার্ডসহ তার স্ত্রী নীতা আম্বানিকেও দেখা গেছে।

তারই মাঝে খবর এল, এ বিয়েতে উপস্থিত থাকবেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।  গান্ধী পরিবার থেকেও যাওয়ার কথা রয়েছে।  এদিকে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই এ বিয়েতে যোগ দিতে পৌঁছে গিয়েছেন মুম্বাইতে। মুম্বাইয়ের উদ্দেশে যাত্রা করার আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে শোনা যায়, ‘আমি আসলে যেতামই না অনন্ত-রাধিকার বিয়েতে। কিন্তু মুকেশজি ও নীতাজি আমাকে বারবার অনুরোধ করেছেন।’ তিনি এদিন আরও উল্লেখ করেছেন, তিনি এনসিপি সভাপতি শরদ পাওয়ার এবং শিবসেনার (ইউবিটি) উদ্ধব ঠাকরের সঙ্গে দেখা করবেন।

ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রথম সাড়ির প্রায় সব নেতা সেখানে আমন্ত্রণ পেয়েছেন। ভারতের বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী ও তার মা সোনিয়া গান্ধীর এ বিয়ের অনুষ্ঠানে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম পিটিআইয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত বৃহস্পতিবার রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি সাবেক কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধীর বাড়িতে গিয়েছিলেন। এ সফরের মূল উদ্দেশ্য তার ছেলে অনন্ত আম্বানির বিয়েতে গান্ধী পরিবারকে আমন্ত্রণ জানানো। এর আগে, মুকেশ আম্বানি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেকেও বিয়ের আমন্ত্রণ জানিয়েছেন।

 

 

কিউএনবি/আয়শা/১২ জুলাই ২০২৪,/বিকাল ৪:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit