রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

ভারতে একটি হল ছাড়া সবগুলো থেকে নামলো শাকিব খানের ‘তুফান’!

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১২ জুলাই, ২০২৪
  • ৭৯ Time View

বিনোদন ডেস্ক : গত ৫ জুলাই ভারতের কলকাতায় মুক্তি পায় ‘তুফান’। প্রথমদিন থেকেই সিনেমাটি ঢাকার পুরো উল্টো চিত্র দেখতে পায়। দর্শক খরায় বড় ধাক্কা খায় সিনেমাটি ও ভারতের হল মালিকরা। তাই বাধ্য হয়ে আজ শুক্রবার (১২ জুলাই) সিনেমাটি প্রেক্ষাগৃহ থেকে নামাতে বাধ্য হলেন তারা।

এসভিএফ প্রযোজনা সংস্থা ভারতের ৪৫টিরও বেশি সিনেমা হলে মুক্তি দেয় সিনেমাটি। সপ্তাহ পেরোতে আজ শুক্রবার কেবলমাত্র দক্ষিণ ২৪ পরগনার একটি হলে চলছে এই ছবি। আর সব প্রেক্ষাগৃহ থেকেই সিনেমাটি নামিয়ে ফেলা হয়েছে।
 
এ প্রসঙ্গে কলকাতার হল মালিকরা বলছেন, এই সময়ে দাঁড়িয়ে প্রসেনজিৎ-দেব-জিতের ছবিই দর্শক পায় না। শাকিব খান তো দূরের কথা। বাংলাদেশে তার জনপ্রিয়তা আকাশছোঁয়া হলেও কলকাতায় তার ভক্তের সংখ্যা নেহাতই হাতে গোনা! তাই এই ছবি এক সপ্তাহের বেশি টানা কোনোভাবেই সম্ভব নয়।
 
জানা গেছে, কলকাতায় থাকা শুধু বাংলাদেশি দর্শকরাই এ সিনেমা দেখতে হলমুখী হয়েছিলেন। কিন্তু সব মিলিয়ে আয় ১০ লাখের গন্ডিও পেরোতে পারেনি ‘তুফান’।
 
এদিকে শুরু থেকেই ‘তুফান’ নিয়ে আশার পারদ ক্রমশ বাড়িয়েছিলেন ছবির পরিচালক, প্রযোজকসহ সিনেমার অভিনয়শিল্পী শাকিব খান এবং মিমি চক্রবর্তী। তবে আশাহত হয়েছেন তারা। এ প্রসঙ্গে এখনও কোনো মন্তব্য করেননি সিনেমা সংশ্লিষ্টরা। নিশ্চুপ টলিপাড়ার তারকারাও।

 

 

কিউএনবি/আয়শা/১২ জুলাই ২০২৪,/বিকাল ৪:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit