শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনাম

বিয়ের পিঁড়িতে বিশ্বকাপ মাতানো রিশাদ, পাত্রী কে?

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪
  • ১১২ Time View

স্পোর্টস ডেস্ক : জাতীয় দলের লেগ স্পিন অলরাউন্ডার রিশাদ হোসেনের ক্যারিয়ারে দারুণ সময় যাচ্ছে। মাত্র ৬ মাসে পুরোটা বদলে দিয়েছেন তার ক্যারিয়ারের মানচিত্র। বাংলাদেশ টি-টোয়েন্টি দলে নিজেকে অন্যভাবে চেনাচ্ছেন রিশাদ। যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে বসা টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত খেলেছেন। 

বিশ্বকাপের পর বিরতি পাওয়া ২১ বছর বয়সী লেগ স্পিনার দিলেন আরেক সুসংবাদ-বিয়ের পিঁড়িতে বসেছেন রিশাদ। অবশ্য তিন দিন পর ২২ বছরে পা দিবেন তিনি। রিশাদ হোসেনের জন্ম ২০০২ সালের ১৫ জুলাই।

নিজের বিয়ে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে রিশাদ লিখেছেন, ‘গাঁটছড়া বেধেছি। উচ্ছ্বাসের সঙ্গে আনন্দের এই খবর জানাচ্ছি। আমাদের ভবিষ্যত ভালোবাসা, আনন্দ ও অফুরন্ত আশীর্বাদে পূর্ণ হোক; এই প্রার্থনা করবেন।’ 

রিশাদের সদ্য বিবাহিত স্ত্রীর নাম সিদরাতুল মুনতাহা। তিনি নীলফামারী সরকারি কলেজের বিজ্ঞান শাখার প্রথম বর্ষের শিক্ষার্থী। বাড়ি পাশের ইটাখোলা ইউনিয়নে। পারিবারিক আয়োজনে বিয়েটা অবশ্য হয়েছিল গত বছরের ১৩ জুলাইয়ে। আজ ছিল কন্যা-সম্প্রদানের দিন। শুক্রবার নীলফামারী সদরের টুপামারী ইউনিয়নের বাড়িতে একেবারে সীমিত আয়োজনে হবে রিশাদের বউ ভাত

 

কিউএনবি/আয়শা/১১ জুলাই ২০২৪,/রাত ১১:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit