শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
শিরোনাম
৩৭ জেলায় তীব্র বজ্রপাতসহ ভারি বৃষ্টির আভাস এলজিইডি কর্মকর্তাদের উদ্দেশে যা বললেন মন্ত্রী মঈন খান নতুন পে স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী ব্যালন ডি’অরের দৌড়ে ৭৩ গোলের কথা মনে করিয়ে দিলেন হ্যারি কেইন লোহিত সাগর থেকে সৌদি আরব, হুথিদের উত্থান যেভাবে দীর্ঘ টানাপোড়েন শেষে গ্রিনল্যান্ড ইস্যুতে সমঝোতায় ডেনমার্ক-যুক্তরাষ্ট্র নিষিদ্ধ আ.লীগের নৈরাজের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ  মাদক রুখতে ৭৫ প্রতিষ্ঠান-সংগঠনে ক্রীড়া সামগ্রী বিতরণ   নওগাঁয় বিনামূল্যে দিনব্যাপী চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্প ক্যামেরার চোখে রাঙামাটি শহর, অপরাধ-অসঙ্গতি শনাক্তে পুলিশের বিশেষ নজরদারি

অধিনায়কের দায়িত্ব ছাড়লেন হাসারাঙ্গা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪
  • ১১০ Time View

স্পোর্টস ডেস্ক : প্রায় ছয় মাস দায়িত্ব পালনের পর শ্রীলঙ্কা ক্রিকেট দলের টি-টোয়েন্টি অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ালেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। এখন পর্যন্ত তিনি এই আকস্মিক সিদ্ধান্তের কারণ উল্লেখ করেননি, তবে বোর্ডের দেওয়া এক বিবৃতিতে বলেছেন যে দলের সর্বোত্তম স্বার্থেই তিনি এই পদক্ষেপটি নিয়েছেন।

হাসারাঙ্গা তার পদত্যাগপত্রে বলেছেন, ‘একজন খেলোয়াড় হিসাবে শ্রীলঙ্কার প্রতি সর্বদাই আমার সর্বোত্তম প্রচেষ্টা থাকবে এবং আমি বরাবরের মতো আমার দল এবং নেতৃত্বকে সমর্থন করব এবং পাশে থাকব।’যদিও শ্রীলঙ্কার সবশেষ ব্যর্থ টি-টোয়েন্টি বিশ্বকাপ সফর শেষেই ধারণা করা হচ্ছিল যে হাসারাঙ্গা পদত্যাগ করবেন। তার দল এবার গ্রুপপর্ব থেকেই ছিটকে গিয়েছিল। সমর্থকরাও চাচ্ছিলেন যে তাকে অধিনায়কের পদ থেকে সরানো হোক।

হাসারাঙ্গার অধীনে শ্রীলঙ্কা ১০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে, যেখানে ছয়টিতেই তারা জয়ের দেখা পেয়েছে। এছাড়াও চলতি বছর জিম্বাবুয়ে এবং আফগানিস্তানের বিরুদ্ধে দ্বিপাক্ষিক সিরিজও তার অধীনেই দল জিতেছে। বর্তমানে লঙ্কান প্রিমিয়ার লিগে (এলপিএল) ক্যান্ডি ফ্যালকন্সকে নেতৃত্ব দিচ্ছেন হাসারাঙ্গা।

শ্রীলঙ্কার পরবর্তী টি-টোয়েন্টি সিরিজটি হলো এই মাসের শেষে ভারতের বিপক্ষে তিন ম্যাচ সিরিজ। বিশ্বকাপ শেষে ক্রিস সিলভারউড পদত্যাগ করার পর সনৎ জয়সুরিয়া অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব নিয়েছেন। তবে হাসারাঙ্গা পরিবর্তে অধিনায়কের দায়িত্বে কাকে দেখা যাবে এ বিষয়ে বোর্ডের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।

 

 

কিউএনবি/আয়শা/১১ জুলাই ২০২৪,/রাত ১১:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit