শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
এবার লোহিত সাগর বন্ধে হুথিদের প্রস্তুতির নির্দেশ দিল ইরান: রয়টার্স সক্ষমতা যাচাইয়ে মার্কিন সেনাদের টেস্টোস্টেরন পরীক্ষা বাধ্যতামূলক করলেন হেগসেথ ট্রাম্পের মুখ থাকছে নতুন ১ ডলারের কয়েনে, কেন উঠছে আইনি প্রশ্ন মেডিকেল অক্সিজেন রোডম্যাপ প্রণয়নে ২৭ সদস্যের কমিটি গঠন বাড়ির ছাদ ফুঁড়ে পড়া উল্কাপিণ্ডের বিজ্ঞানীরা পেলেন ভিনগ্রহের প্রাণের উপাদান চ্যাম্পিয়ন হলে কত টাকা পাবে আর্জেন্টিনা? টি-টোয়েন্টিতে যে রেকর্ড প্রথমবার দেখল বিশ্ব ফুলবাড়ীতে জুলাই শহীদ দিবস পালনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত॥ ফুলবাড়ীতে ১ লক্ষ টাকার কারেন্টজাল ধ্বংস। প্রতিবন্ধী শিশু ও পরিবারের মাঝে গাছের চারা বিতরণ।

চৌগাছায় কপোতাক্ষ নদ থেকে বিপুল পরিমাণ কারেন্ট ও চায়না ম্যাজিক জাল জব্দ

এম এ রহিম চৌগাছা (যশোর) ।
  • Update Time : বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪
  • ১৭৬ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে কপোতাক্ষ নদ থেকে বিপুল পরিমাণ কারেন্ট ও চায়না ম্যাজিক জাল জব্দ করা হয়েছে। পরে জব্দকৃত জাল গুলো আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। বৃহস্পতিবার (১১ জুলাই ) বিকেলে কপোতাক্ষ নদের ধুলিয়ানী এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে বিপুল পরিমাণ কারেন্ট ও চায়না ম্যাজিক জাল জব্দ করেছেন।

গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ধুলিয়ানী বাজার ব্রীজ এলাকায় অভিযান চালানো হয়। এ সময় কপোতাক্ষ নদে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট গুঞ্জন বিশ্বাসের নেতৃত্বে দেশীও মাছ ধবংকারী অবৈধ জাল জব্দ করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য অফিসার তাছলিমা আকতার, ধুলিয়ানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম মোমিনুর রহমান ও চৌগাছা থানা পুলিশের একটি দল।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট জানান, উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস দপ্তরের যৌথ আয়োজনে মৎস সংরক্ষণ আইন ১৯৫০ অনুযায়ী মৎস সম্পদ সংরক্ষণ ও মৎস সম্পদ ধবংসকারী অবৈধ জালের ব্যবহার রোধে অভিযান পরিচালনা করা হয়। অভিযান চালিয়ে বিপুল পরিমাণ কারেন্ট ও চায়না ম্যাজিক জাল জব্দ করে সেগুলো আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। তবে এ জাল ব্যবহার কারী কোন ব্যাক্তিকে আটক করা যায়নি। এ অভিযান অব্যহত থাকবে।

 

 

কিউএনবি/আয়শা/১১ জুলাই ২০২৪,/রাত ১০:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit