রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
কুড়িগ্রাম জেলা বিএনপি’র কমিটি ভাঙ্গার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের সভাপতি নূরুদ্দিন, সম্পাদক মোমিন বিচারবহির্ভূত হত্যাকাণ্ড প্রায় শূন্যের কোঠায়: আইনমন্ত্রী বঙ্গভবন ছেড়ে গুলশানের বাসভবনে উঠছেন সাহাবুদ্দিন প্রথম স্বর্ণ ইংল্যান্ডের, স্বাগতিকদের হাসি ডানকান স্কটের হাতে আন্দোলন প্রত্যাহার করল ককরোচ জনতা পার্টি ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, সবাইকে সমান মর্যাদা দিতে হবে: আইনমন্ত্রী নিষিদ্ধ আ.লীগের কার্যক্রম, মায়ের অভিযোগে সাবেক ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার শার্শায় বিএনপি নেতা সুজা’র ইন্তিকাল ডিবি পরিচয়ে ডাকাতি মামলায় আরো ২ আসামী আটক

‘ফাঁস হওয়া প্রশ্নে উত্তীর্ণ, চাকরিতে প্রমাণিত হলে আইনি ব্যবস্থা’

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪
  • ৬৮ Time View

ডেস্ক নিউজ : জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) থেকে ফাঁস হওয়া প্রশ্নে পরীক্ষায় উত্তীর্ণদের নিয়োগ দেওয়া হয়েছে প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তবে বিষয়টি প্রমাণিত হতে হবে। মনে রাখবেন, পিএসসি সাংবিধানিক প্রতিষ্ঠান।

ফরহাদ বলেন, তিনি (পিএসসির সাবেক গাড়িচালক) একটি দলের ষড়যন্ত্রের অংশ হিসেবে কাজ করছে কি না। অনেকগুলো বিষয় কিন্তু এখানে আছে। তিনি তো একটি দলের হয়ে কাজ করছেন, সরকারের ইমেজ নষ্ট করার জন্য। অনেকদিন আগে সে কাজের কারণে চাকরিচ্যুত হয়েছে। যারা মাঠে সরকার পতনের আন্দোলন করে, সরকারের উন্নয়নের কাজে বাধা দিতে চায়, তাদের হয়ে তিনি স্লোগান দিচ্ছেন। আসলে তিনি কোন এজেন্ডা নিয়ে কথা বলছেন, সেটি একটি বিষয়। তবে তার কথা সত্য না মিথ্যা সেটি সরকারের পক্ষ থেকে অত্যন্ত সুষ্ঠুভাবে অনুসন্ধান চলছে।

পিএসসির সাবেক গাড়িচালক সৈয়দ আবেদ আলী প্রশ্নফাঁস করেছেন, তার ফাঁস করা প্রশ্নে ক্যাডার সার্ভিসে কারা নিয়োগ পেয়েছেন সেটাও তিনি জানিয়েছেন। যারা এভাবে নিয়োগ পেয়েছেন তাদের বিরুদ্ধে সরকার কোনো ব্যবস্থা নেবে কি না? এর জবাবে জনপ্রশাসনমন্ত্রী বলেন, অবশ্যই। প্রমাণিত হলেই আইনগত ব্যবস্থা নেব। সংস্থাটির চেয়ারম্যান ব্যবস্থা নেবেন বলে ইতোমধ্যে ঘোষণা দিয়েছেন। তবে প্রশ্নফাঁসের ঘটনা প্রমাণ হতে হবে। 

মন্ত্রী বলেন, সরকার বিষয়টি খুবই শক্তভাবে সরকার দেখছে। সিআইডি বিষয়টির ওপর স্পেশাল ফোকাস দিয়েছে। সুনির্দিষ্টভাবে নাম এলে ফাঁস হওয়া প্রশ্নে নিয়োগ পাওয়া কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন কি না- জানতে চাইলে ফরহাদ হোসেন বলেন, অবশ্যই আইনানুগভাবে, আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আমাদের চাকরিবিধি যেটি আছে, যদি সেটি কেউ ভঙ্গ করে, শঠতা বা প্রতারণার আশ্রয় নিয়ে থাকে, অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, যথাযথ প্রক্রিয়া অনুসরণ করেই কিন্তু চাকরিতে আসতে হবে। পিএসসিরও কিছু নিয়মকানুন রয়েছে। সেখানেও কোনো ব্যত্যয় হয়েছে কি না- তার একটা ব্যাপার আছে। আমার মনে হয় আমাদের অপেক্ষা করতে হবে। বিষয়টি কিন্তু সবার মধ্যে চাঞ্চল্য তৈরি করেছে। আমরা গভীর মনোযোগের সঙ্গে বিষয়টি দেখছি।

 

 

কিউএনবি/আয়শা/১১ জুলাই ২০২৪,/রাত ৮:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit