রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
টটেনহ্যামকে হারিয়ে জয়ে ফিরল অ্যাস্টন ভিলা বাবেল-মানদেব প্রণালির কাছে ভয়াবহ সংঘর্ষ, কমান্ডারসহ ৭ হুথি যোদ্ধা নিহত রোবাস্ট ইন্টারনেট ও ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব: অর্থমন্ত্রী আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী ৩৭ জেলায় তীব্র বজ্রপাতসহ ভারি বৃষ্টির আভাস এলজিইডি কর্মকর্তাদের উদ্দেশে যা বললেন মন্ত্রী মঈন খান নতুন পে স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী ব্যালন ডি’অরের দৌড়ে ৭৩ গোলের কথা মনে করিয়ে দিলেন হ্যারি কেইন লোহিত সাগর থেকে সৌদি আরব, হুথিদের উত্থান যেভাবে দীর্ঘ টানাপোড়েন শেষে গ্রিনল্যান্ড ইস্যুতে সমঝোতায় ডেনমার্ক-যুক্তরাষ্ট্র

পাকিস্তানে অবতরণের সময় বিমানে আগুন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪
  • ৭০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পেশোয়ারের বাচা খান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর, বিমান ট্রাফিক কন্ট্রোলাররা সাউদিয়ার ওই বিমানটির ল্যান্ডিং গিয়ারের বাম দিকে আগুন এবং ধোঁয়া দেখতে পান। দ্রুতই পাইলট এবং উদ্ধারকারী দলকে বিষয়টি অবহিত করেন ট্রাফিক কন্ট্রোলার। পরে দমকল বাহিনী গিয়ে আগুন নিভিয়ে ফেলে।

এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং ২৭৬ জন যাত্রী ও ২১ জন ক্রু সদস্যকে নিরাপদে সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ। ঘটনার ভিডিও ফুটেজে, যাত্রীদের জরুরি স্লাইডের মাধ্যমে বিমান থেকে নামতে দেখা যায়। পাকিস্তানি সম্প্রচারমাধ্যম সামা টিভি জানিয়েছে, সামান্য আহত কয়েকজন যাত্রীকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। 

সাউদিয়া এয়ারলাইনস কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, বিমানটি অবিলম্বে বন্ধ করে দেয়া হয়েছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হয়েছে। বিমানটি এখন বিশেষজ্ঞদের ‘প্রযুক্তিগত মূল্যায়নের’ মধ্যদিয়ে যাচ্ছে।
ব্লুমবার্গ জানিয়েছে, বিমানটি ছিল সাত বছরের পুরানো এয়ারবাস এ৩৩০-৩০০ মডেলের।

পাকিস্তানের সিভিল এভিয়েশন অথরিটির (সিএএ) মুখপাত্র সাইফুল্লাহর উদ্ধৃতি দিয়ে সংবাদমাধ্যম ডন জানিয়েছে, দমকলকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিমানটির ল্যান্ডিং গিয়ারে লাগা আগুন নিয়ন্ত্রণে আনে এবং সেটিকে একটি বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা করে। পেশোয়ার বিমানবন্দরের কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে ডন আরও জানিয়েছে, বিমানবন্দরটি চালু আছে এবং সব ফ্লাইট তাদের নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী চলবে।

 

 

কিউএনবি/আয়শা/১১ জুলাই ২০২৪,/রাত ৮:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit