রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
কুড়িগ্রাম জেলা বিএনপি’র কমিটি ভাঙ্গার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের সভাপতি নূরুদ্দিন, সম্পাদক মোমিন বিচারবহির্ভূত হত্যাকাণ্ড প্রায় শূন্যের কোঠায়: আইনমন্ত্রী বঙ্গভবন ছেড়ে গুলশানের বাসভবনে উঠছেন সাহাবুদ্দিন প্রথম স্বর্ণ ইংল্যান্ডের, স্বাগতিকদের হাসি ডানকান স্কটের হাতে আন্দোলন প্রত্যাহার করল ককরোচ জনতা পার্টি ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, সবাইকে সমান মর্যাদা দিতে হবে: আইনমন্ত্রী নিষিদ্ধ আ.লীগের কার্যক্রম, মায়ের অভিযোগে সাবেক ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার শার্শায় বিএনপি নেতা সুজা’র ইন্তিকাল ডিবি পরিচয়ে ডাকাতি মামলায় আরো ২ আসামী আটক

সুযোগ পেয়েও মাইকেল জ্যাকসনের সঙ্গে দেখা করতে চাননি এ আর রহমান!

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪
  • ৭৩ Time View

বিনোদন ডেস্ক : পপসংগীতের কিংবদন্তি মাইকেল জ্যাকসনের সঙ্গে দেখা করার সুযোগ পেয়েও প্রাথমিক পর্যায়ে তা প্রত্যাখ্যান করেছিলেন অস্কারজয়ী ভারতীয় সুরকার এ আর রহমান। তবে শেষ পর্যন্ত তাদের সাক্ষাৎ হয়েছিল।  

সম্প্রতি একটি সাক্ষাৎকারে অস্কারজয়ী এই সংগীত পরিচালক জানান, ঘটনাটি ২০০৯ সালের। লস অ্যাঞ্জেলসে তার প্রচার সহায়কের মাধ্যমে মাইকেলের ম্যানেজারের সঙ্গে আলাপ হয়। শিল্পীর সঙ্গে দেখা করার আবদার জানান রহমান। জানতে পারেন, ই-মেলের মাধ্যমে তাকে পরে সাক্ষাতের সময় জানানো হবে। রহমান জানান, তার পর মাইকেলের পক্ষ থেকে আর কোনো উত্তর আসেনি। তিনিও হাল ছেড়ে দেন।

রহমান ভাবলেন জ্যাকসনের সঙ্গে হয়তো আর দেখা হবে না। কিন্তু অস্কারের চার দিন আগে এজেন্ট রহমানকে বলেন, ‘হেই, মাইকেল তোমার সঙ্গে দেখা করতে চান।’

সে সময় তার অস্কার পারফরম্যান্সের মহড়া নিয়ে দারুণ ব্যস্ত রহমান। অস্কারের ঝলমলে রাত নিয়েই তার পুরো মনোযোগ। এজেন্টকে বললেন, ‘যদি পুরস্কার জিতি, তাহলেই তার সঙ্গে দেখা করব। অন্যথায় তার সঙ্গে দেখা করতে চাই না।’

অতঃপর স্লামডগ মিলিয়নিয়ার ছবির সংগীত করার জন্য অস্কার জেতেন এ আর রহমান। ফলে কিং অব পপের সঙ্গে দেখা হওয়ার পথে আর কোনো বাধা রইল না। যে রেকর্ডে শাহরুখ খানকে ছাড়িয়ে যাচ্ছেন দীপিকা

অস্কার জয়ের কয়েক দিন পর মাইকেলের সঙ্গে দেখা করেন রহমান, লস অ্যাঞ্জেলসে শিল্পীর বাড়িতেই তিনি হাজির হন। মাইকেল তার সন্তানদের সঙ্গেও রহমানের আলাপ করিয়ে দিয়েছিলেন। রহমানের কথায়, তিনি বলেছিলেন যে গানগুলো ওর পছন্দ হয়েছে। কোন কর্ড ব্যবহার করেছি, সেটাও তিনি জানতে চেয়েছিলেন।

রহমানের মুখেই শুনুন তার পরের বয়ান, ‘তিনি দরজা খুলে দিলেন। হাতে সেই আইকনিক গ্লাভস। চোখে সানগ্লাস। আমি দুটি অস্কারজয়ের গৌরব নিয়ে তার সামনে দাঁড়ালাম, যে পুরস্কার নিয়ে পুরো ভারত তখন পাগল।’ গান নিয়ে বিস্তর আলাপ করেন তারা। পাক্কা দুই ঘণ্টা কথা বলেছিলেন তারা।

রহমান বলেন, আমরা ভালোবাসা ও ঘৃণা নিয়ে আলোচনা করেছি।  ‘জয় হো’ গান নিয়ে কথা বলেছি। তিনি আমাকে বলছিলেন আমার সংগীতের মতোই তার নাচের প্রতিটি ভঙ্গিও হৃদয় থেকে উঠে আসে। হঠাৎ তিনি উঠে পড়ে নাচতে থাকেন। আমি বজ্রাহতের মতো স্তম্ভিত হয়ে যাই।

এ আর রহমান জানান, আমেরিকায় অনুষ্ঠান শেষ করে দেশে ফিরে আসার পরেও মাইকেলের সঙ্গে তার যোগাযোগ হয়েছিল। এক সঙ্গে দু’জনের কাজও চূড়ান্ত হয়। কিন্তু সে বছরেই ২৫ জুন মাইকেল মারা যান। 

এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া 

 

 

কিউএনবি/আয়শা/১১ জুলাই ২০২৪,/রাত ৮:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit