বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
চ্যাম্পিয়ন চীনের বিপক্ষে বাংলাদেশের মেয়েদের মুগ্ধতার লড়াই ইরানের সঙ্গে যুদ্ধে কতজন হাসপাতালে, মুখ খুলল ইসরাইল নওগাঁর পত্নীতলায় সম্প্রীতির ইফতার মাহফিল অনুষ্ঠিত পাহাড় কেটে রিসোর্ট নির্মাণ কোনোভাবেই বরদাশত করা হবে না: পার্বত্য মন্ত্রী পাপ মুক্ত জীবনের প্রশিক্ষণের মাস হচ্ছে রমজান- মিয়া গোলাম পরওয়ার অমর একুশে গ্রন্থমেলায় এ কে এম সুলতান মাহমুদ রচিত “মুখ ও মুখোশ” উপন্যাসের মোড়ক উন্মোচন উলিপুরে সুলভ মূল্যে দুধ ও ডিম বিক্রয়ের উদ্বোধন ওমান উপসাগরে ইরানের সব যুদ্ধজাহাজ ধংসের দাবি যুক্তরাষ্ট্রের ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক  চোরাচালান মালামাল আটক সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ ইংল্যান্ড? পরিসংখ্যানে কে এগিয়ে

গাঁজা খেয়ে আখাউড়ার মাজারে ঘুমিয়ে ছিলো ১৮ মামলার আসামী খোকন

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪
  • ৮৩ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর এলাকার খড়মপুরের মাজার থেকে ১৮ মামলার আসামী খোকন মিয়াকে বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া খোকন সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের কাছাইট গ্রামের মো. আব্দুল হাশিমের ছেলে। 

পুলিশ জানায়, খোকনের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, মাদক, গরু চুরিসহ মোট ১৮টি মামলা রয়েছে। গাঁজা খেয়ে সে আখাউড়ার মাজারে ঘুমিয়ে থাকা অবস্থায় অভিযান চালায় পুলিশ। বেশ কিছুদিন যাবত ওই মাজার এলাকায় অবস্থান করছিলো খোকন। জিজ্ঞাসাবাদের জন্য আদালতে তার রিমান্ড আবেদনের প্রস্তুতি নিচ্ছে পুলিশ।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসলাম হোসেন জানান, খোকন বিভিন্ন ধরণের অপকর্মের সঙ্গে জড়িত। গরু চুরি থেকে শুরু করে বিভিন্ন অপকর্ম করতো সে। তাকে খোঁজা হচ্ছিল। এরই মধ্যে খবর আসে সে আখাউড়ার খড়মপুর মাজার এলাকায় অবস্থান করছে। বৃহস্পতিবার দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়। 

 

 

কিউএনবি/আয়শা/১১ জুলাই ২০২৪,/রাত ৮:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit