শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
শিরোনাম
টটেনহ্যামকে হারিয়ে জয়ে ফিরল অ্যাস্টন ভিলা বাবেল-মানদেব প্রণালির কাছে ভয়াবহ সংঘর্ষ, কমান্ডারসহ ৭ হুথি যোদ্ধা নিহত রোবাস্ট ইন্টারনেট ও ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব: অর্থমন্ত্রী আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী ৩৭ জেলায় তীব্র বজ্রপাতসহ ভারি বৃষ্টির আভাস এলজিইডি কর্মকর্তাদের উদ্দেশে যা বললেন মন্ত্রী মঈন খান নতুন পে স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী ব্যালন ডি’অরের দৌড়ে ৭৩ গোলের কথা মনে করিয়ে দিলেন হ্যারি কেইন লোহিত সাগর থেকে সৌদি আরব, হুথিদের উত্থান যেভাবে দীর্ঘ টানাপোড়েন শেষে গ্রিনল্যান্ড ইস্যুতে সমঝোতায় ডেনমার্ক-যুক্তরাষ্ট্র

আর্জেন্টাইন কোচ নিয়েই ভয়ে আছেন মেসিরা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪
  • ৭৬ Time View

ডেস্ক নিউজ : কোপায় নিজেদের রাজত্ব ধরে রেখেই ফাইনালের মঞ্চে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা। তবে ফাইনালের লড়াইটা মোটেও সহজ হবে না লিওনেল মেসিদের জন্য। কারণ প্রতিপক্ষ হিসেবে আছে কলম্বিয়া, যারা কিনা সাম্প্রতিক সময়ে হার কি জিনিস সেটাই ভুলে গেছে। আসরের দ্বিতীয় সেমিতে আজ (বৃহস্পতিবার) উরুগুয়ের বিপক্ষে ১০ জনের দল নিয়েও ১-০ ব্যবধানে ম্যাচ জিতে ফাইনালে পৌঁছে গেছে নেস্তর লরেঞ্জোর দলটি। 

এ নিয়ে কোপার এবারের আসরে পাঁচটি ম্যাচসহ টানা ২৮ ম্যাচে অপরাজিত কলম্বিয়া। এতেই তার গেছে অনন্য এক কীর্তির বনে। ২৮ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ডটি তাদের ফুটবল ইতিহাসের সর্বোচ্চ। এর আগে ১৯৯২ থেকে ১৯৯৪ সালে সালে ফ্রান্সিসকো মাতুরানার কোচিংয়ে টানা ২৭ ম্যাচে অপরাজিত ছিল কলম্বিয়া। 

দক্ষিণ আমেরিকার দলটিকে দারুণ ছন্দে এগিয়ে নিয়ে যাওয়ার নেপথ্যে তাদের কোচ নেস্তর লরেঞ্জো। ২০২২ সালের জুলাইয়ে কলম্বিয়ার দায়িত্ব নেন লরেঞ্জো। ৫৮ বছর বয়সী সাবেক এই আর্জেন্টাইন ফুটবলারের অধীনে এখন পর্যন্ত কোনো ম্যাচ হারেনি দলটি। ২৫ ম্যাচের মধ্যে ১৯ ম্যাচেই জিতেছে কলম্বিয়া, বাকি ৬টি ম্যাচ হয়েছে ড্র।

ফাইনালে তাই সাবেক এই আর্জেন্টাইনের অপরাজিত যাত্রার বড় চ্যালেঞ্জের মুখে পড়বে মেসি-ডি মারিয়া। ২৩ বছর আগে ২০০১ আসরে সেই মাতুরানার কোচিংয়ে কোপার প্রথম শিরোপা জিতেছিল কলম্বিয়া। এবার লরেঞ্জোর হাত ধরে তাই দ্বিতীয় শিরোপার খোঁজ দলটির। আর্জেন্টিনা ও কলম্বিয়ার মধ্যকার শিরোপা লড়াইয়ের ম্যাচটি আগামী ১৫ জুলাই (বাংলাদেশ সময় ভোর ৬টায় )।

২৩ বছর দলের দ্বিতীয় কোপা শিরোপার একদম কাছে এসে মাতুরানার সেই ঐতিহ্যকে মনে করলেন লরেঞ্জো। ম্যাচ সংবাদ সম্মেলনে সেই প্রসঙ্গে তিনি বলেন, ‘পাচো (মাতুরানা) এবং তার দল, তারা আমাদের খুবই গুরুত্বপূর্ণ ঐতিহ্য রেখে গেছেন। তারা এটা (অপরাজিত রেকর্ড) আমাদের জন্য রেখে গেছেন এবং এটাই ছিল কলম্বিয়ার ফুটবলের ভিত্তি।’

১৫ জুলাই তাই নিজেদের ২৯তম ম্যাচে অপরাজিত রাখার লক্ষ্যেই নামবে হামেস-দিয়াজরা। এতেই মেসি-ডি মারিয়াদের টানা দ্বিতীয় কোপা শিরোপা শঙ্কায় এক সাবেক আর্জেন্টাইনের কাছে।  

 

 

কিউএনবি/আয়শা/১১ জুলাই ২০২৪,/রাত ৮:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit