রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
কুড়িগ্রাম জেলা বিএনপি’র কমিটি ভাঙ্গার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের সভাপতি নূরুদ্দিন, সম্পাদক মোমিন বিচারবহির্ভূত হত্যাকাণ্ড প্রায় শূন্যের কোঠায়: আইনমন্ত্রী বঙ্গভবন ছেড়ে গুলশানের বাসভবনে উঠছেন সাহাবুদ্দিন প্রথম স্বর্ণ ইংল্যান্ডের, স্বাগতিকদের হাসি ডানকান স্কটের হাতে আন্দোলন প্রত্যাহার করল ককরোচ জনতা পার্টি ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, সবাইকে সমান মর্যাদা দিতে হবে: আইনমন্ত্রী নিষিদ্ধ আ.লীগের কার্যক্রম, মায়ের অভিযোগে সাবেক ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার শার্শায় বিএনপি নেতা সুজা’র ইন্তিকাল ডিবি পরিচয়ে ডাকাতি মামলায় আরো ২ আসামী আটক

সোহিনী-শোভনের বিয়ে ১৫ জুলাই

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪
  • ৮৯ Time View

বিনোদন ডেস্ক : শোনা যাচ্ছে, বিয়ের আগের দিন ফার্ম হাউজে পৌঁছাবেন সোহিনী-শোভন, তাদের পরিবার এবং কাছের বন্ধু বান্ধবরা। বিয়ের আগের রাতে ব্যাচেলর পার্টির আয়োজন করেছেন সোহিনী-শোভন। কাছের কিছু বন্ধু বান্ধবরা হাজির থাকবেন সেই পার্টিতে। বিয়ের দিন অর্থাৎ ১৫ তারিখ সকালে কিছু অনুষ্ঠান থাকবে। তারপরই রেজিস্ট্রি করে আইনি বিয়ে সারবেন সোহিনী সরকার এবং শোভন গঙ্গোপাধ্যায়।

গত বছরের শেষেই প্রকাশ্যে আসে সোহিনী ও অভিনেতা রণজয় বিষ্ণুর বিচ্ছেদের খবর। এই ঘটনার দিন কয়েকের মধ্যেই গায়ক শোভনের সঙ্গে শুরু হয় সোহিনীর প্রেমের গুঞ্জন। এর মাস কয়েক আগে অবশ্য অভিনেত্রী স্বস্তিকা দত্তের সঙ্গে প্রেম ভাঙে শোভনের। প্রায় একই সময় দু’জনের সম্পর্কের ভাঙন। কাছাকাছি আসেন তারা। সোহিনী তার জন্মদিনকে আরও বিশেষ করে তোলার জন্য শহর থেকে খানিকটা দূরে গিয়েছিলেন। সঙ্গে ছিলেন তার বেশ কিছু ঘনিষ্ঠ বন্ধু।

গিয়েছিলেন অঙ্কিতা চক্রবর্তী এবং তার স্বামী প্রান্তিক বন্দ্যোপাধ্যায়ও। সেখানেই একটি ছবিতে দেখা মেলে শোভনের। যদিও দুজনের কেউই তাদের সম্পর্ক নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা করেননি। তবে খুব যে লুকিয়ে রেখেছেন, তেমনও নয়। একাধিক অনুষ্ঠানে একসঙ্গে দেখা গেছে দুজনকে। একসঙ্গে বেড়াতেও গিয়েছেন অনেকবার।

 এন এ বি সি-তে যোগ দিতে নিউ ইয়র্ক ছিলেন সোহিনী সরকার। সেখান থেকে ফিরেই বিয়ের শেষ মুহূর্তের প্রস্তুতি। যদিও বিয়ের সাজ নিয়ে এখনও কিছু জানা যায়নি। তবে সাবেকি সাজেই সোহিনীকে কনের সাজে দেখার অপেক্ষায় তার অনুরাগীরা। বিয়ের খবর প্রকাশ্যে আসতেই শুভেচ্ছায় ভাসছেন সোহিনী-শোভন।

 

 

কিউএনবি/আয়শা/১১ জুলাই ২০২৪,/সন্ধ্যা ৭:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit