শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
শিরোনাম
টটেনহ্যামকে হারিয়ে জয়ে ফিরল অ্যাস্টন ভিলা বাবেল-মানদেব প্রণালির কাছে ভয়াবহ সংঘর্ষ, কমান্ডারসহ ৭ হুথি যোদ্ধা নিহত রোবাস্ট ইন্টারনেট ও ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব: অর্থমন্ত্রী আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী ৩৭ জেলায় তীব্র বজ্রপাতসহ ভারি বৃষ্টির আভাস এলজিইডি কর্মকর্তাদের উদ্দেশে যা বললেন মন্ত্রী মঈন খান নতুন পে স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী ব্যালন ডি’অরের দৌড়ে ৭৩ গোলের কথা মনে করিয়ে দিলেন হ্যারি কেইন লোহিত সাগর থেকে সৌদি আরব, হুথিদের উত্থান যেভাবে দীর্ঘ টানাপোড়েন শেষে গ্রিনল্যান্ড ইস্যুতে সমঝোতায় ডেনমার্ক-যুক্তরাষ্ট্র

চীনের দক্ষিণপশ্চিমাঞ্চলে প্রবল বর্ষণে ৬ জনের মৃত্যু

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪
  • ৮০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : চীনের দক্ষিণপশ্চিমাঞ্চলে রেকর্ড পরিমাণ বর্ষণে ছয়জনের মৃত্যু ঘটেছে। এদিকে দেশটিতে গ্রীষ্মকালীন চরম আবহাওয়া বিরাজ করছে। বৃহস্পতিবার রাষ্ট্রীয় গণমাধ্যম এ কথা জানিয়েছে। 

কাউন্টি কর্মকর্তাদের বরাত দিয়ে চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানায়, বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত মেগাসিটি চংকিং এর কাছের দিয়ানজিয়াং কাউন্টিতে প্রবল বর্ষণ হয়।

কাউন্টি বন্যা নিয়ন্ত্রণ দপ্তরের উদ্ধৃতি দিয়ে দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার কেন্দ্র সিসিটিভি জানায়, বৃহস্পতিবার দুপুর ১:৫০টা  পর্যন্ত ভূমিধসের ঘটনায় চারজন এবং পানিতে ডুবে আরও দুজন মারা গেছে।

সিনহুয়া জানায়, সেখানে এমন প্রাকৃতিক দুর্যোগে প্রায় ৭,০০০ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ১৭০ জনকে নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে।

তারা আরো জানায়, দিয়ানজিয়াংয়ের বিভিন্ন এলাকায় ২৫৪.৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এটি ছিল এক দিনের সর্বোচ্চ বৃষ্টিপাত।
এদিকে চীনে গ্রীষ্মকালীন চরম আবহাওয়া বিরাজ করছে। দেশটির পূর্ব এবং দক্ষিণাঞ্চল জুড়ে ভারী বৃষ্টিপাতের পাশাপাশি উত্তরের বেশিরভাগ অংশে তীব্র তাপমাত্রা অব্যাহত রয়েছে।

সূত্র: বাসস

কিউএনবি/অনিমা/১১ জুলাই ২০২৪,/সন্ধ্যা ৭:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit