রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
টটেনহ্যামকে হারিয়ে জয়ে ফিরল অ্যাস্টন ভিলা বাবেল-মানদেব প্রণালির কাছে ভয়াবহ সংঘর্ষ, কমান্ডারসহ ৭ হুথি যোদ্ধা নিহত রোবাস্ট ইন্টারনেট ও ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব: অর্থমন্ত্রী আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী ৩৭ জেলায় তীব্র বজ্রপাতসহ ভারি বৃষ্টির আভাস এলজিইডি কর্মকর্তাদের উদ্দেশে যা বললেন মন্ত্রী মঈন খান নতুন পে স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী ব্যালন ডি’অরের দৌড়ে ৭৩ গোলের কথা মনে করিয়ে দিলেন হ্যারি কেইন লোহিত সাগর থেকে সৌদি আরব, হুথিদের উত্থান যেভাবে দীর্ঘ টানাপোড়েন শেষে গ্রিনল্যান্ড ইস্যুতে সমঝোতায় ডেনমার্ক-যুক্তরাষ্ট্র

সরাইলে ড্রেজার দিয়ে পুকুর খনন করার সময় মাটি চাপায় দুই শ্রমিক নিহত….

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪
  • ৬৯ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ড্রেজার দিয়ে পুকুর খনন করার সময় পুকুরের পাড় ভেঙ্গে মাটি চাপায় দুই শ্রমিক নিহত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে উপজেলার কালীকচ্ছ ইউনিয়নের বিশুতারা (হাসান শাহ মাজারের) পাশ থেকে মাটির নিচ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। এর আগে বুধবার রাত এগারোটার দিকে বিশুতারা (হাসান শাহ মাজারের) পাশে এ ঘটনা ঘটে।

নিহত আলি মনসুর (৩৫) ও দেলোয়ার (২৫) ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার শিশুনিয়া গ্রামের বাসিন্দা। তারা ড্রেজার মেশিনের শ্রমিক ছিলো। ঘটনার সত্যতা নিশ্চিত করে সরাইল থানার ওসি মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, বুধবার রাত ১১ টার দিকে উপজেলার বিশুতারা (হাসান শাহ মাজারের) পাশে ড্রেজার মেশিন দিয়ে পুকুর খনন করার সময় পুকুরের পাড় ভেঙ্গে মাটির নিচে চাপা পড়ে দুই শ্রমিক। ড্রেজার মেশিনের পানির সাথে তারা মাটির নিচে তলিয়ে যায়।

পরে স্থানীয়রা ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দিলে, ফায়ার সার্ভিসের সদস্যরা সেখানে অভিযান পরিচালনা করে বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে মাটির নিচ থেকে দুই শ্রমিকের লাশ উদ্ধার করে। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনার প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

কিউএনবি/আয়শা/১১ জুলাই ২০২৪,/সন্ধ্যা ৬:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit