শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
শিরোনাম
বিরোধীদলের অংশগ্রহণকে সরকার সংকীর্ণভাবে মূল্যায়ন করছে: হামিদুর রহমান নতুন রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানিয়ে জামায়াত আমিরের ফেসবুক পোস্ট পাকিস্তানের জাতীয় সংগীত গাইতে ৬ মাস উর্দু শিখেছেন ব্রিটিশ গায়িকা লরা রাইট খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শিক্ষা প্রতিষ্ঠানে  গাছের চারা বিতরণ। ‎পাটগ্রামে মাদ্রাসার নৈশপ্রহরীর বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রেষ্ঠ আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম নোয়াখালীতে যুবদল নেতাকে গায়েবি চুরি মামলায় ফাঁসানোর অভিযোগ নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২   নতুন রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সোহেলের নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ২জনের কারাদন্ড

সেমিতে মুখোমুখি উরুগুয়ে-কলম্বিয়া, ডাগআউটে দুই আর্জেন্টাইনের লড়াই

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ জুলাই, ২০২৪
  • ৯১ Time View

স্পোর্টস ডেস্ক : চলতি কোপা আমেরিকায় উরুগুয়ে ও কলম্বিয়া দুই দলই এখনও পর্যন্ত অপরাজিত। আগামীকাল ভোরে  ফাইনাল নিশ্চিতের লক্ষ্যে মাঠে নামবে এই দুই দল। তবে দুই দলের ডাগআউটে থাকবেন দুই আর্জেন্টাইন। ফলে লড়াইটা হবে তাদের মধ্যেও। চলতি আসরে দুর্দান্ত সময় পার করছে উরুগুয়ে। গ্রুপ পর্বে টানা তিন জয়ে কোয়ার্টার ফাইনালে ওঠে তারা। শেষ আটের ম্যাচে ব্রাজিলকে টাইব্রেকারে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে যায় উরুগুয়ে। অন্যদিকে কলম্বিয়ার সময়টাও কাটছে দারুণ। গ্রুপ পর্বে দুই জয় আর এক ড্রয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে তারা। শেষ আটের ম্যাচে পানামে উড়িয়ে সেমিফাইনালে জায়গা করে নেয় কলম্বিয়া।

কলম্বিয়ার কোচ আর্জেন্টিনার নেস্তর লরেঞ্জো। অন্যদিকে উরুগুরের কোচ রিয়েলসা, তিনিও আর্জেন্টাইন। তাই লড়াইটা হবে এই দুই আর্জেন্টাইনের মধ্যেও। রিয়েলসার অধীনে সেই পুরোনো ধারায় ফিরেছে উরুগুয়ে। রিয়েলসাকে মনে করা হয় আধুনিক ফুটবলের অন্যতম প্রভাবশালী কোচ। তার ফুটবল দর্শন সবসময়ই আক্রমণাত্মক। তবে লরেঞ্জোর নামটা ছড়িয়েছে এবারের কোপা আমেরিকায়। কাউন্টার ফুটবল কৌশল দিয়ে প্রতিপক্ষকে কুপোকাত করতে বেশ পারদর্শী এই কোচ। কলম্বিয়ার তারকা হামেস রদ্রিগোজ আছেন বেশ ছন্দে। উরুগুয়ের ডারউইন নুনেজ, দিয়াজরাও আছেন বেশ ছন্দে। কোচ হিসেবে রিয়েলসার সঙ্গে লরেঞ্জোর দেখা হয়েছে মাত্র একবারই। গত বছর বিশ্বকাপ বাছাইয়ের সেই ম্যাচে উরুগুয়ে ও কলম্বিয়া ২-২ গোলে ড্র করেছিল।

২০২২ সালের জুনে কলম্বিয়ার কোচের দায়িত্ব নেন লরেঞ্জো। এই আর্জেন্টাইন কোচের ছোয়ায় বদলে গেছে পুরো দলটাই। তার অধীনেই এখনও পর্যন্ত টানা ২৩ ম্যাচ অপরাজিত আছে কলম্বিয়া। অন্যদিকে মার্সেলো রিয়েলসার অধীনে উরুগুয়েও ফিরেছে তাদের চেনা ছন্দে। তবে পরিসংখ্যানের দিক থেকে উরুগুয়ের চেয়ে বেশ পিছিয়েই আছে কলম্বিয়া। তাদের মুখোমুখি দেখায় এখনও পর্যন্ত ২০ ম্যাচে জয় পেয়েছে উরুগুয়ে। বিপরীতে কলম্বিয়া জিতেছে ১৪ ম্যাচে। বাকি ১১ ম্যাচ হয়েছে ড্র। আর্জেন্টিনার সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ ১৫ বার কোপা আমেরিকার শিরোপা জিতেছে উরুগুয়ে। অন্যদিকে কোপা আমেরিকায় মাত্র একবার চ্যাম্পিয়ন হয়েছে কলম্বিয়া।    
উরুগুয়ের কোচ রিয়েলসা বলেছেন, ‘ব্রাজিলের মতো কলম্বিয়ারও সব পজিশনে ভালো খেলোয়াড় রয়েছে। কিন্তু আমরা যেকোনো দলের বিপক্ষে লড়াই করার ব্যাপারে আত্মবিশ্বাসী। তবে কলম্বিয়া বড় প্রতিদ্বন্দ্বী। তারা ইতিবাচক ফলাফলের মধ্যে আছে। তাদের স্কোয়াড এবং কোচের অভিজ্ঞতা আছে। প্রতিপক্ষকে আক্রমণ করা থেকে বিরত রাখা এবং নিজে আক্রমণ করার চেষ্টাকে প্রাধান্য দিয়ে পরিকল্পনা করি আমরা। তবে আমার আর কোনো প্ল্যান নেই।’এদিকে এমন গুরুত্বপূর্ণ ম্যাচে তিন ডিফেন্ডারকে পাচ্ছে না রিয়েলসা। ব্রাজিলের বিপক্ষে লাল কার্ড দেখায় এই ম্যাচে নিষিদ্ধ থাকছেন নাতিহান নান্দেজ। চোটের কারণে খেলতে পারবেন না রোনালদ আরাউহো এবং মাসিয়াস ভিনা। 

 

 

কিউএনবি/আয়শা/১০ জুলাই ২০২৪,/রাত ১০:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit