সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
আমদানি-রপ্তানি বাণিজ্যে শঙ্কা কাস্টমসের ৭ কর্মকর্তা বদলি আগামী ২-১ দিনের মধ্যে সার সংকট পরিস্থিতি স্বাভাবিক হবে : কৃষিমন্ত্রী শুধু প্রযুক্তি হিসেবে নয়, এআই হোক উৎপাদনশীলতা বৃদ্ধির হাতিয়ার : জনপ্রশাসন উপদেষ্টা এবার সাত দফা দাবিতে ঢাকা-রংপুর লংমার্চের ডাক জামায়াতের সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই : আইজিপি প্রেমিকার মরদেহ বস্তায় ভরে পাহাড়ে ফেলার চেষ্টা, রাস্তায় চুইয়ে পড়া রক্ত দেখে ধরে ফেলল পুলিশ যে সিনেমা বদলে দেয় নওয়াজুদ্দীনের ক্যারিয়ার, হাতে আসে ব্ল্যাঙ্ক চেক ও ২০০ চিত্রনাট্য কুয়ালালামপুরে অভিযান, আটক ৪৭২ বিদেশির ৩৬৪ জনই বাংলাদেশি ‘ইউনিয়ন-উপজেলা নির্বাচনে অংশ নিতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই’

ন্যায় বিচারের দাবীতে দুর্গাপুরে সংবাদ সম্মেলন

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনধি
  • Update Time : বুধবার, ১০ জুলাই, ২০২৪
  • ৮৭ Time View

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে ন্যায় বিচার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন মো. রেজাউল করিম ও তার পরিবার। বুদবার দুপুরে দুর্গাপুর প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।লিখিত অভিযোগে রেজাউল করিম বলেন, দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডা. দীপা সরকার ৩২৬ ধারার অপব্যবহার করে, ডান হাতের আঙ্গুলে গুরুতর আঘাত করা হয়েছে বলে এক ম্যাডিক্যাল সার্টিফিকেট প্রদান করেন দুর্গাপুর সদর ইউনিয়নের আব্দুল খালেক কে। মুলত এমন কোন ঘটনাই ঘটেনি বলে জানান স্থানীয়রা। বিগত কয়েক মাস পুর্বে আব্দুল খালেক এর আত্মীয় আব্দুল বাতেন গংদের সাথে জমি সংক্রান্ত বিরোধের জেরে এক সংঘর্ষ হয়। ওই সংঘর্ষে আব্দুল খালেক তেমন কোন আহতই হননি অথচ দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নামমাত্র ড্রেসিং করিয়ে টাকার বিনিময়ে গ্রিভিয়াস সনদ গ্রহন করেন। পরবর্তিতে ওইসনদ এবং মিথ্যা সাক্ষি দিয়ে রেজাউল করিমের পিতা আবুল খায়ের গংদের বিরুদ্ধে মিথ্যা মামলা করলে আবুল খায়ের এখন পর্যন্ত কারাভোগ করে আসছে।

তিনি সাংবাদিকদের আরো বলেন, ওই ভুয়া মেডিক্যাল সনদ বাতিল করে, আব্দুল খালেক মুলত কতটুকু আহত হয়েছেন তা পুনরায় সুষ্ঠ তদন্তের মাধ্যমে তুলে ধরে প্রতিবেদন কোর্টে প্রেরণের দাবী জানান। এ সময় অন্যদের মধ্যে হাজ¦ী মো. হোসেন আলী, মো. আরব আলী, মো. নুরুল ইসলাম, মো. মফিজুল ইসলাম, মো. হাদিউল ইসলাম উপস্থিত ছিলেন।এ ব্যাপারে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডা. দীপা সরকার এর মুঠোফোনে কল দিলে, তিনি এ নিয়ে সাংবাদিকদের সাথে মুঠোফোনে কথা বলতে অনিচ্ছা প্রকাশ করেন।

কিউএনবি/অনিমা/১০ জুলাই ২০২৪,/সন্ধ্যা ৬:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit