সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মাদকদ্রব্য সহ আসামী আটক নওগাঁয় নিজেদের বেতনের টাকা থেকে স্কুল ড্রেস গড়িয়ে দিলেন শিক্ষক-শিক্ষিকা ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক সীমান্তে অভিযান চালিয়ে মাদকসহ আটক-১ নওগাঁয় কালোবাজারি ঠেকাতে ফুয়েল অ্যাপের মাধ্যমে জ্বালানি তেল বিক্রি শুরু, ফিরেছে স্তিতি ছদ্মবেশী অভিযানে ইয়াবাসহ ধরা পড়লো মাদক কারবারি নোয়াখালীতে ৩৭৯৮ পিস ইয়াবাসহ ৩ মাদককারবারি গ্রেপ্তার অতীত সরকারের ভুলে হামের সংকটে দেশ : সবাইকে একসাথে দায়িত্ব নিতে হবে — ড. জিয়াউদ্দিন হায়দার বাণিজ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল রাবাব ফাতিমার বৈঠক সিনিয়র-জুনিয়র দ্বন্দ্ব….নোয়াখালীতে কিশোর গ্যাংয়ের মারধরে ব্যবসায়ীর মৃত্যু  হাতিয়ায় পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

আবেদ আলী ইস্যুতে মুখ খুললেন অভিনেতা শামীম হাসান

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ জুলাই, ২০২৪
  • ১১৯ Time View

বিনোদন ডেস্ক : বাংলাদেশ সিভিল সার্ভিসসহ (বিসিএস) ৩০টি নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস হচ্ছে বলে অভিযোগ উঠেছে। মূল হোতাদের মধ্যে একজন আবেদ আলী। তিনি পিএসসির চেয়ারম্যানের সাবেক গাড়িচালক ছিলেন। এ ঘটনায় সরকারি কর্মকমিশনের (বিপিএসসি) ঊর্ধ্বতন তিন কর্মকর্তাসহ ১৭ জনকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আর এই বিষয়টি এখন দেশের ‘টক অব দ্য কান্ট্রি’ ইস্যু।

গাড়িচালক হলেও মাদারীপুর জেলার ডাসার উপজেলার বাসিন্দা আবেদ আলী কোটি টাকার সম্পদ অর্জন করেছেন।

এ ব্যাপারে সাধারণ মানুষের মতোই কথা বলছেনে শোবিজ অঙ্গনের তারকারাও। তাদের মধ্যে একজন হলেন অভিনেতা শামীম হাসান সরকার। 

সোমবার রাত সাড়ে ১০টায় ফেসবুক ভেরিফায়েড প্রোফাইলে তিনি লেখেন, ‘ভালোই লাগলো আপনার ঈমান দেখে। বাসে, কারে, প্লেনে, ঘরে, বাইরে, মাঠে, ময়দানে, সমুদ্র, সৈকতে আপনি সিজদাহরত। আর আপনার ছেলের দায়িত্ব ছবিগুলো ফেসবুকে আপলোড দেয়া, সুন্দর সুন্দর নীতিবাক্যসহ।’

এ অভিনেতা আরও লিখেছেন, ‘সকাল থেকে রাত, আপনার ছবি দেখেই কুপোকাত। রাতে হয়তো খোয়াব দেখতে হবে আপনার সঙ্গে করছি বাত। দেখা হলে একটাই জিজ্ঞাসা ছিল আপনার কাছে―দেশের তো মারা সারা। কবরে টাকা নিতে পেরেছে কারা?’

কিউএনবি/অনিমা/১০ জুলাই ২০২৪,/দুপুর ১২:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit