রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
শিরোনাম
ভেবেছিলাম হিমাচলে ফিরে যাব: ইয়ামি গৌতম অবশেষে বিয়ের পিঁড়িতে বসছেন রোনালদো-জর্জিনা রদ্রিগেজ, অনুষ্ঠান কোথায়? গভীর রাতে দরজাহীন কুঁড়েঘরে বাঘের হানা, ঘুমের মধ্যেই ছিন্নভিন্ন নারী ভুরুঙ্গামারীতে স্বাস্থ্য সেবা নিশ্চিতে প্রশিক্ষণ কর্মশালা নেত্রকোনায় আদালতের আদেশ ঘিরে জমি নিয়ে উত্তেজনা, জোরপূর্বক দখলচেষ্টার অভিযোগ মাটিরাঙ্গা জোনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও গাছের চারা বিতরণ। মাটিরাঙ্গায় জোনের উদ্যােগে স্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসা বিষয়ক দুই সপ্তাহব্যাপী প্রশিক্ষণ উদ্বোধন। দাম বাড়ল এলপি গ্যাসের, সন্ধ্যা থেকেই কার্যকর মাটিরাঙ্গায় বন্যাদুর্গত ২১০ পরিবার পেল কাজুকো ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী গণমাধ্যমে সংবাদ প্রকাশের সিলেট টিটিসির প্রতারক ড্রাইভার বিল্লাল আটক, ২ ঘন্টার পর মুছলেকা দিয়ে মুক্তি

‘পানশালার’ ঘটনায় বিপাকে বিরাট কোহলি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪
  • ৬৪ Time View

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ জয়ের পর পরিবার নিয়ে ছুটিতে রয়েছেন ভারতীয় তারকা ব্যাটসম্যান বিরাট কোহলি। জাতীয় দলের সাবেক এই অধিনায়ক ফুরফুরে মেজাজে থাকতেই স্ত্রী আনুশকা শর্মা, কন্যা ভামিকা এবং পুত্র অকায়াকে নিয়ে লন্ডনে গেছেন। 

বিরাটের ‘ওয়ান ৮ কমিউন’ পানশালা বেঙ্গালুরুর এমজি রোডে। বেঙ্গালুরু পুলিশের ডিসিপি সেন্ট্রাল জানিয়েছেন, এই পানশালা রাত দেড়টার পরেও খোলা ছিল, জোরে গান বাজানোর অভিযোগও উঠেছে। চেন্নাস্বামী স্টেডিয়াম সংলগ্ন এই এলাকার আরও অনেক পানশালার বিরুদ্ধে একই অভিযোগ রয়েছে।

‘বিরাট কোহলির প্রশংসা করা ভুল ছিল’ডিসিপি সেন্ট্রাল জানিয়েছেন, আমরা যা অভিযোগ পেয়েছি, তার ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। প্রয়োজন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। বিরাটের ‘ওয়ান৮ কমিউন’ পানশালা দিল্লি, মুম্বাই, পুণে এবং কলকাতাতেও রয়েছে। গত বছর ডিসেম্বরে বেঙ্গালুরুর পানশালাটি চালু হয়। ‘রত্নম কমপ্লেক্স’-এর সাত তলায় এটি রয়েছে।

গত বছর কোহলির এই পানশালাটি একাধিকবার বিতর্কে জড়িয়েছিল। তামিলনাড়ুর এক ব্যক্তি টুইটারে একটি ভিডিও পোস্ট করেন। তাতে দেখা যাচ্ছে একটি বিশেষে দক্ষিণী পোশাক পরার জন্য তাকে ওই পানশালায় ঢুকতে দেওয়া হচ্ছে না। এরপর কপি রাইট লঙ্ঘন করে গান বাজানো নিয়েও বিতর্ক হয়। দিল্লি হাইকোর্ট ওই পানশালায় সংশ্লিষ্ট গান বাজানোয় নিষেধাজ্ঞা জারি করে।

 

 

কিউএনবি/আয়শা/০৯ জুলাই ২০২৪,/রাত ৮:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit