রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
শিরোনাম
আলভারেজ অথবা কেউ নয়, অনড় বার্সেলোনা ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী কর্মসূচিতে মাদক কারবারিদের হামলা: আহত ১ ফুটবলে আগ্রহ হারাচ্ছে ব্রাজিলিয়ানরা বার্সেলোনা ছাড়ছেন বিশ্বকাপ ফাইনালে গোল করা তোরেস, ঠিকানা কোথায়? বাংলাদেশে সমকামিতা প্রচার ও প্রসারের পেছনে বামপন্থী দলের অনুসারীদের কে দায়ী করছে আজাদী আন্দোলন! পাহাড়ি সন্ত্রাসীদের চাঁদাবাজি ও পেঁপে বাগান ধ্বংসের প্রতিবাদে রাঙামাটিতে পিসিসিপির মানববন্ধন নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযান, আটক ২ বামনকুমার আলহাজ্ব খোষ মোহাম্মদ সরকার হাফেজিয়া মাদরাসায় যুক্ত হলো বয়স্ক নারী-পুরুষদের কুরআন শিক্ষা বিভাগ গ্যাসের দাম বাড়লেই পেট্রোবাংলা অবরোধ, হুঁশিয়ারি এনসিপির মাটিরাঙ্গা সেনা জোনের উদ্যােগে মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান।

দ্রাবিড়ের চেয়েও বেশি বেতনে ভারতের কোচ হচ্ছেন গম্ভীর

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪
  • ৭৩ Time View

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই কোচের দায়িত্ব থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন রাহুল দ্রাবিড়। দেশকে বিশ্বকাপ ট্রফি উপহার দিয়ে দায়িত্ব থেকে সরে যাচ্ছেন ভারতীয় এই কিংবদন্তি। তার সাথে চুক্তির মেয়াদ বাড়াতে চেয়েছিল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।

কিন্তু বিশ্বকাপজয়ী কোচ দ্রাবিড় তার সিদ্ধান্তেই অনড়। যে কারণে নতুন কোচ নিয়োগ দিতে হচ্ছে বিসিসিআইকে। নতুন কোচ হিসেবে দায়িত্ব পেতে পারেন গৌতম গম্ভীর। ভারতের বিশ্বকাজয়ী এই ওপেনার জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব নিলে দ্রাবিড়ের চেয়েও তার বেতন বেশি হবে। ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে এমনটি জানাযায়।

জানা যায় গম্ভীরের সঙ্গে বেতন সংক্রান্ত বিষয়ে আলোচনা চলছে বিসিসিআই কর্তাদের। তা চূড়ান্ত হয়ে গেলেই প্রধান কোচ হিসেবে গৌতম গম্ভীরের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে বিসিসিআই।

গৌতম গম্ভীর ২০১১ সালে ভারতের বিশ্বকাপজয়ী দলের ওপেনার ছিলেন। তার নেতৃত্বে কলকাতা নাইট রাইডার্স দুইবার আইপিএল শিরোপা জিতে। আইপিএলের সবশেষ আসরে কলকাতার মেন্টর হিসেবে দায়িত্ব নিয়ে তৃতীয় শিরোপা উপহার দেন গম্ভীর।

এমন শিরোপা ভাগ্যের কারণেই তাকে জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব দিতে আগ্রহী বিসিসিআই। যদিও গম্ভীরের অতীতে কোচিং করানোর কোনো অভিজ্ঞতা নেই। অতীতে লখনই সুপার জায়ান্টস ও কলকাতা নাইট রাইডার্সে মেন্টরের দায়িত্ব পালন করেছেন।

বিসিসিআই সূত্রের খবর, রাহুল দ্রাবিড় ভারতের হেড কোচ হিসেবে বোর্ডের থেকে বার্ষিক ১২ কোটি টাকার কাছাকাছি বেতন পেতেন। তবে গম্ভীর দ্রাবিড়ের চেয়েও বেশি বেতন পেতে পারেন। সেই পরিমাণটা কত তা নিয়েই আলোচনা চূড়ান্ত পর্যায়ে বলে জানা যায়।

কিউএনবি/অনিমা/০৯ জুলাই ২০২৪,/বিকাল ৪:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit