সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
আইটি, এআই, সার ও জ্বালানি খাতে বিনিয়োগে মারুবেনি কর্পোরেশনকে আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের মালামাল চুরি করা যুবককে ধরতে পুরস্কার ঘোষণা উচ্চ আয়ের পাশাপাশি যে ১০ পেশায় রয়েছে কাজের আনন্দ খাবারের আগে অলিভ অয়েল খেলে রক্তে শর্করা বাড়ে ধীরে, বলছে গবেষণা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক ফ্যাটি লিভার থেকে লিভার ক্যানসার, যে ৭ লক্ষণে হবেন সতর্ক নিজের মত প্রকাশ করলে কিংবা অন্যায়ের প্রতিবাদ করলে ‘অলক্ষ্মী’: ইশা সাহা ময়নাতদন্তের রিপোর্টে মিলল নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক জমাদিউল আউয়ালের চাঁদ দেখা যায়নি

দুর্গাপুরে বৃষ্টির পানিতে পরে শিশুর মৃত্যু

Reporter Name
  • Update Time : সোমবার, ৮ জুলাই, ২০২৪
  • ৯৯ Time View

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে ধান খেতে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে সাদিয়া নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার সন্ধ্যায় উপজেলার বিরিশিরি ইউনিয়নের ভূলিগাও গ্রামে এ ঘটনা ঘটে। শিশু সাদিয়া ওই গ্রামের মো. শফিক মিয়ার মেয়ে।

নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা গেছে, বাবা থাকেন ঢাকায়। বাড়ির লোকজন বাড়িতেই কাজে ব্যস্ত ছিল। এ সময় বাড়ির উঠানেই খেলছিলো সাদিয়া। তবে কিছুক্ষণ পর বাড়ির উঠানে সাদিয়াকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন বাড়ির লোকজন। পরে সন্ধ্যার দিকে বসতবাড়ির পাশের ধান খেতে জমে থাকা বৃষ্টির পানিতে তার ভাসমান দেহ দেখতে পান স্বজনরা। সেখান থেকে তাকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু সাদিয়াকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ নাজমুল হাবিব বলেন, শিশুটি হাসপাতালে আনার আগেই মারা গেছে।এ ব্যাপারে দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শহিদুল ইসলাম জানান, অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে শিশুটির মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা রুজু হয়েছে।

কিউএনবি/অনিমা/০৮ জুলাই ২০২৪,/রাত ১০:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit