সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
শিরোনাম
নতুন ক্লাবে এবার নায়ক সালাহ হরমুজ প্রণালী নিয়ে আলোচনায় তেহরান যাচ্ছেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী ভারতজুড়ে ফের বিক্ষোভে নামার হুঁশিয়ারি সিজেপির এমপিওভুক্তির দাবিতে মাঠে নামছেন নন-এমপিও শিক্ষকরা পাবনায় ৬১৬ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়তে পারে বাংলাদেশের ব্যয় ইরানকে নিষেধাজ্ঞায় শাসনব্যবস্থার পতন হবে না, মার্কিন কৌশল নিয়ে সতর্কবার্তা ঢাকার আরও ৫০টি পয়েন্টে বসছে এআই ক্যামেরাসহ ট্রাফিক সিগন্যাল যুবদল নেতা সাজ্জাদুল মিরাজের বড় ছেলে রোজান আর নেই প্রেমের ফাঁদে ফেলে ধর্মান্তর, স্ত্রীর স্বীকৃতির দাবিতে যুবতীর অনশন

চৌগাছায় ট্রাকের ধাক্কায় করিমন চালকের মৃত্যু

Reporter Name
  • Update Time : সোমবার, ৮ জুলাই, ২০২৪
  • ৮৮ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় ট্রাকের ধাক্কায় খাইরুল ইসলাম (৪৫) নামে এক করিমন চালকের মৃত্যু হয়েছে। নিহত খাইরুল ইসলাম ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজার গ্রামের মৃতপিয়ার আলীর ছেলে। রবিবার (৭ জুলাই) চৌগাছা পৌরসভার ইছাপুর পূর্বপাড়া জামে মসজিদের পাশে দুর্ঘটনারপর দুপুরে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় তার পরিবার ও এলাকায় শোকের মাতম বইছে।

থানা পুলিশ, প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা যায়, খাইরুল নিজের করিমন চালিয়ে বারোবাজার থেকে চৌগাছায় আসছিলেন। পথিমধ্যে চৌগাছা-বারোবাজার ভায়া আড়পাড়া সড়কের চৌগাছা পৌরসভার ১নং ওয়ার্ডের ইছাপুর পূর্বপাড়া জামে মসজিদের সামনে পৌছালে পেছন দিক থেকে আসা একটি ট্রাক তার করিমনটিকে ধাক্কা দেয়। এতে তিনি গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি শিমুল গাছের সাথে ধাক্কা মেরে দেন।

এতে করিমন চালক খাইরুল মারাত্মক আহত হন। স্থানীয়রা উদ্ধার করে তাকে প্রথমে চৌগাছা উপজেলা সরকারি মডেল হাসপাতালে নেয়। পরে সেখানে তার অবস্থার অবনতি হলেযশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রেফার করা হয়। সেখানে চিকিৎসারত অবস্থায় বিকেলে তার মৃত্যু হয়। এ ঘটনায় তার পরিবার ও এলাকায় শোকের মাতম বইছে।

পরে পুলিশ দুর্ঘটনাকবলিত করিমনটি উদ্ধার করে থানায় নেন। অন্যদিকে ঘাতক ট্রাকটি পালিয়ে যায়।চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল বাহার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

কিউএনবি/অনিমা/০৮ জুলাই ২০২৪,/রাত ৯:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit