শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
শিরোনাম

‘তুফান’ নিয়ে নেতিবাচক প্রচারণা, অপুর প্রশ্নের মুখে ইলিয়াস কাঞ্চন

Reporter Name
  • Update Time : সোমবার, ৮ জুলাই, ২০২৪
  • ৭৯ Time View

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় নায়ক ইলিয়াস কাঞ্চন তার ভেরিফাইড ফেসবুক পেজে গত শনিবার কলকাতায় মুক্তি পাওয়া ঢালিউড সুপারস্টার শাকিব খানের ‘তুফান’ সিনেমার একটি নিউজের লিংক শেয়ার করেছেন। এ নিউজের শিরোনাম ছিল ‘কলকাতায় বড় ধাক্কা খেল ‘তুফান’। এই ঘটনায় শাকিব ভক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। 

ইলিয়াস কাঞ্চনের ফেসবুকে পেজে শেয়ার হওয়া শাকিব খানের সিনেমা নিয়ে নেতিবাচক সংবাদ দৃষ্টিগোচর হয়েছে নায়কের প্রাক্তন স্ত্রী অপু বিশ্বাসের। বিষয়টি মোটেও ভালোভাবে নেননি তিনি। এ বিষয়ে প্রতিক্রিয়াও দেখিয়েছেন তিনি।

সরাসরি ইলিয়াস কাঞ্চনের প্রতি প্রশ্ন রেখে তাকে সালাম দিয়ে অপু বিশ্বাস জিজ্ঞেস করেন, ‘আসসালামু আলাইকুম। আপনি একজন গুণী এবং অভিভাবক ইন্ডাস্ট্রির জন্য, আপনার এই সংবাদটি শেয়ার দেওয়া দেখে ভাবলাম আসলে কি এটা আপনি?’

নায়িকার প্রশ্নের কোনো জবাব দিতে দেখা যায়নি ইলিয়াস কাঞ্চনকে। তবে এক নেটিজেন অপু বিশ্বাসের সেই মন্তব্যের জবাব দিয়েছেন। যেখানে তিনি অপুকে উদ্দেশ্য করে লিখেছেন, ‘এটা এডমিন পোস্ট। ইলিয়াস কাঞ্চন হয়তো এসবের কিছুই জানেন না।’ পাল্টা প্রতিক্রিয়ায় অপুও বিষয়টি বুঝতে পেরেছেন বলে আশ্বস্ত হয়েছেন।  

অন্যদিকে ইলিয়াস কাঞ্চন, শাকিব খান ও জিৎ ইস্যুতে সামাজিক মাধ্যমে স্ট্যাটাস দিতে দেখা গেছে অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়কে। রোববার রাতে এক ফেসবুক স্ট্যাটাসে এই উপস্থাপক লেখেন, কলকাতার নায়ক জিতের ভক্তরা শাকিব খানের তুফান নিয়ে নেগেটিভ ক্যাম্পেইন করল। ইলিয়াস কাঞ্চন ভাই তা শেয়ার করল। দুই পক্ষেরই যুক্তি আছে। আমরা তা বুঝি। জিৎ, শাকিব খানকে কলকাতায় জায়গা দিতে চায় না। আর ইলিয়াস কাঞ্চন ভাই চায় না, বেদের মেয়ে জোসনার রেকর্ড কেউ ভাঙুক। এ বিষয়গুলো মানুষের স্বাভাবিক প্রতিক্রিয়া। একটা সময় পর্যন্ত অন্তরে পুষে রাখে। বেশি গায়ে লাগলে পরে প্রকাশ করে ফেলে।

তবে নেটিজেনরা মনে করছেন, ইলিয়াস কাঞ্চন নিজ থেকে শাকিবের সিনেমা নিয়ে কোনো নেতিবাচক প্রচারণা চালাননি। এই পেজ যারা নিয়ন্ত্রণ করছেন, তারাই একটি নির্দিষ্ট সংবাদমাধ্যমের সকল খবর প্রতিমূহুর্তে সেখানে শেয়ার করছেন।

 

কিউএনবি/অনিমা/০৮ জুলাই ২০২৪,/বিকাল ৩:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit