শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৪ অপরাহ্ন

একাদশের পর পড়াশোনা না করার আক্ষেপ কারিনা কাপুরের

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৪ Time View

বিনোদন ডেস্ক : বলিউডের সফল এবং জনপ্রিয় অভিনেত্রী কারিনা কাপুর খান। সিনেমার পর্দায় নাম লেখানোর পরপরই ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। বিনোদন ভুবনে ভক্তদের মধ্যে জনপ্রিয়তা পেলেও নিজের ভেতরের এক চাপা ব্যথা তাকে প্রতিনিয়ত ভাবিয়ে তোলে।

২০২৪ সালে কারিনা কাপুর খানের মুক্তিপ্রাপ্ত শেষ সিনেমা ‘সিংহাম এগেইন’। এরপর থেকে তিনি সিনেমায় ততটা সক্রিয় নন। সম্প্রতি, এক সাক্ষাৎকারে নিজের জীবনের বেশ কিছু কথা শেয়ার করেন। সেখানে তার পড়াশোনার বিষয়টিও উঠে আসে। একাদশ শ্রেণির পর পড়াশোনা ছেড়ে অভিনয়ে পা রাখার সিদ্ধান্তই আজও ভাবিয়ে তোলে তাকে।
সাক্ষাৎকারে কারিনা কাপুর জীবনে নানা উত্থান-পতন ও আক্ষেপের কথা জানান। জীবনে এমন বেশ কিছু সিদ্ধান্ত তিনি নিয়েছেন, যা তার কাছে আজীবন যন্ত্রণার কারণ। একাদশ শ্রেণির পরে অভিনয় দুনিয়ায় পা রাখার সিদ্ধান্ত নেন অভিনেত্রী। এরপর আর পড়াশোনা করা হয়নি তার।
তিনি আরও জানান, দুই ছেলের লেখাপড়ার ব্যাপারে তিনি ভীষণই সিরিয়াস। নিজের জীবনের ভুল সিদ্ধান্ত থেকে শিক্ষা নিয়েই এই ভাবনা। কারিনা বলেন, ‘আমি পড়াশোনা মাঝপথে বন্ধ করে দিতে চাইনি। সবসময়ই চেয়েছিলাম লেখাপড়া যাতে করতে পারি। তাই আমার এখনো আফসোস হয়। আমি জানি অনেকেই এটা নিয়ে ঠাট্টা করতে পারে বা যা খুশি বলতেও পারে। কিন্তু সেই সময়ে যে সুযোগটা এসেছিল, তাতে ক্লাস ইলেভেনের পরে আর পড়াশোনা করতে পারিনি।’
সেই সময়ে অভিনয়কে বেছে নেওয়াই সঠিক সিদ্ধান্ত বলে মনে হয়েছিল। শুধু তাই নয়, নিজেকে প্রমাণ করার জন্যও দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন। তাই নিজে পড়াশোনা শেষ না করার সিদ্ধান্ত নিয়ে আক্ষেপ রয়েছে এই অভিনেত্রীর। সেজন্য ছেলেদের তিনি পরামর্শ দেন যাতে তারা পড়াশোনা শেষ করার পরই নিজেদের পছন্দের পেশা বেছে নেয়।
কারিনা বলেন, ‘আমি আর কারিশমা দুই বোন। তাই দুই ছেলে থাকায় অভিজ্ঞতাটা সম্পূর্ণ ভিন্ন। এটা প্রায় এক অলৌকিক অভিজ্ঞতার মতো। কারণ, আমি কখনো কোনো ভাইয়ের সঙ্গে বড় হইনি। তাই টিম আর জে-কে দেখাটা আমার কাছে অসাধারণ এক অনুভূতি। আমি প্রতিদিন নতুন কিছু শিখছি।’
ছেলেদের ব্যাপারে তিনি জানান, বড় ছেলে তৈমুরের আপাতত বলিউডের প্রতি কোনো আগ্রহ নেই। বরং তার ঝোঁক খেলাধুলার দিকে। ক্রিকেটার অথবা ফুটবলার হতে চায় সে। শুধু তা-ই নয়, তৈমুরের স্বপ্ন আন্তর্জাতিক স্তরে খেলাধুলার মঞ্চে নিজেকে প্রতিষ্ঠা করা। তবে ভবিষ্যতে তৈমুরের পছন্দ পরিবর্তনও হতে পারে বলে মনে করেন নায়িকা। আর তাতে তার কোনো আপত্তি নেই। চলচ্চিত্র পরিবারে জন্মেছে বলেই যে তৈমুরকে অভিনেতা হতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই- এমনটাই জানান তিনি।
২০১২ সালে কারিনা কাপুর বলিউড অভিনেতা সাইফ আলী খানকে বিয়ে করেন। তৈমুর আলী খান এবং জাহাঙ্গীর আলী খান দুই ছেলে আছে। ২০০০ সালে রিফিউজি চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার। এরপর থেকে তিনি হিন্দি সিনেমা জগতে নিজের এক অনন্য ও শক্তিশালী অবস্থান তৈরি করেছেন। তারপর জাব উই মেট, থ্রি ইডিয়টস, চামেলিসহ আরও অনেক হিট সিনেমা করেছেন।

 

 

কিউএনবি/আয়শা/০৪ সেপ্টেম্বর ২০২৬,/দুপুর ১২:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit