রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
শিরোনাম
ভেবেছিলাম হিমাচলে ফিরে যাব: ইয়ামি গৌতম অবশেষে বিয়ের পিঁড়িতে বসছেন রোনালদো-জর্জিনা রদ্রিগেজ, অনুষ্ঠান কোথায়? গভীর রাতে দরজাহীন কুঁড়েঘরে বাঘের হানা, ঘুমের মধ্যেই ছিন্নভিন্ন নারী ভুরুঙ্গামারীতে স্বাস্থ্য সেবা নিশ্চিতে প্রশিক্ষণ কর্মশালা নেত্রকোনায় আদালতের আদেশ ঘিরে জমি নিয়ে উত্তেজনা, জোরপূর্বক দখলচেষ্টার অভিযোগ মাটিরাঙ্গা জোনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও গাছের চারা বিতরণ। মাটিরাঙ্গায় জোনের উদ্যােগে স্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসা বিষয়ক দুই সপ্তাহব্যাপী প্রশিক্ষণ উদ্বোধন। দাম বাড়ল এলপি গ্যাসের, সন্ধ্যা থেকেই কার্যকর মাটিরাঙ্গায় বন্যাদুর্গত ২১০ পরিবার পেল কাজুকো ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী গণমাধ্যমে সংবাদ প্রকাশের সিলেট টিটিসির প্রতারক ড্রাইভার বিল্লাল আটক, ২ ঘন্টার পর মুছলেকা দিয়ে মুক্তি

নরসিংদীতে যুবককে কুপিয়ে হত্যা 

মোঃ সালাহউদ্দিন আহমেদ,নরসিংদী জেলা প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ৭ জুলাই, ২০২৪
  • ৭৩ Time View

মোঃ সালাহউদ্দিন আহমেদ : নরসিংদীর শিবপুরে মারুফ (২৭) নামের এক সবজি বিক্রেতাকে কুপিয়ে হত্যা করেছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। আজ রোববার দুপুরে উপজেলার সদর রোডে এ ঘটনা ঘটে। তিনি উপজেলার সৈয়দনগর গ্রামের মৃত মোশারফ হোসেনের ছেলে। পেশায় সবজি বিক্রেতা মারুফ নিজেও একজনকে কুপিয়ে আহত করার মামলার আসামি।

নিহত মারুফের বোন বৃষ্টি আক্তার বলেন, কিশোর গ্যাংয়ের সৈকতের নেতৃত্বে শিবপুরের সদর রোডের একটি বাড়িতে তাঁর ভাই মারুফকে আটকে রাখা হয়। খবর পেয়ে তিনি সেখানে ছুটে যান। এ সময় তাঁর কাছে ব্যাংক থেকে তোলা বাবার পেনশনের চার লাখ টাকা ছিল। সেই টাকা ছিনিয়ে নিয়ে তাঁর সামনেই ভাইকে কুপিয়ে গুরুতর জখম করা হয়। তাঁকে উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে জানতে চাইলে শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, নিহত মারুফ নিজেও দুই মাস আগে একজনকে কুপিয়েছেন। বয়স বেশি হলেও মারুফ কিশোর গ্যাংয়ের সদস্য ছিলেন বলে এলাকার লোকজন জানিয়েছে। আজ বেলা ১১টার দিকে শিবপুরের সদর রোডের পাশে প্রতিপক্ষ সৈকত ওরফে শওকতের গ্রুপের সদস্যরা তাঁকে কুপিয়েছে।

ওসি আরও বলেন, ময়নাতদন্তের জন্য মারুফের লাশ নরসিংদী জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ। টাকা ছিনিয়ে নেওয়ার বিষয়টি সঠিক কি না যাচাই করে দেখা হচ্ছে।

কিউএনবি/আয়শা/০৭ জুলাই ২০২৪,/সন্ধ্যা ৭:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit