রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
শিরোনাম
আলভারেজ অথবা কেউ নয়, অনড় বার্সেলোনা ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী কর্মসূচিতে মাদক কারবারিদের হামলা: আহত ১ ফুটবলে আগ্রহ হারাচ্ছে ব্রাজিলিয়ানরা বার্সেলোনা ছাড়ছেন বিশ্বকাপ ফাইনালে গোল করা তোরেস, ঠিকানা কোথায়? বাংলাদেশে সমকামিতা প্রচার ও প্রসারের পেছনে বামপন্থী দলের অনুসারীদের কে দায়ী করছে আজাদী আন্দোলন! পাহাড়ি সন্ত্রাসীদের চাঁদাবাজি ও পেঁপে বাগান ধ্বংসের প্রতিবাদে রাঙামাটিতে পিসিসিপির মানববন্ধন নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযান, আটক ২ বামনকুমার আলহাজ্ব খোষ মোহাম্মদ সরকার হাফেজিয়া মাদরাসায় যুক্ত হলো বয়স্ক নারী-পুরুষদের কুরআন শিক্ষা বিভাগ গ্যাসের দাম বাড়লেই পেট্রোবাংলা অবরোধ, হুঁশিয়ারি এনসিপির মাটিরাঙ্গা সেনা জোনের উদ্যােগে মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান।

ভাঙছে প্রিন্স হ্যারি ও মেগান মার্কেলের সংসার

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ জুলাই, ২০২৪
  • ৭৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : প্রেম ধীরে মুছে যায় নক্ষত্রেরও একদিন মরে যেতে হয়- তাই হবে বুঝি। নয়তো মেগান মার্কেলকে বিয়ে করে রাজপরিবার ছেড়ে দেওয়া প্রিন্স হ্যারির ঘরে কেনই বা বাজবে ভাঙনের বীণা। কেনই বা দু’জনের সর্ম্পকের ফাটল হবে সংবাদের শিরোনাম। এই তারকা দম্পতির সম্পর্কের ফাটলের খবর দিচ্ছে ব্রিটিশ গণমাধ্যম দ্য সান ও দ্য মিরর।

মেগান মার্কেল ও প্রিন্স হ্যারির সম্পর্কের টানাপোড়ন নিয়ে বিখ্যাত লেখক টম কুইন দ্য মিররকে বলেছেন, ‘হ্যারি এবং মেঘানের মধ্যে সম্পর্কের ফাটল দেখা দিয়েছে। কেননা তাদের জীবন পরিকল্পনা মতো এগোচ্ছে না। তিনি মিডিয়ার মনোযোগ পছন্দ করেন। তবে এই সত্যটিকে ঘৃণা করেন যে, তিনি এবং হ্যারি আমেরিকান জনসাধারণের কাছে আর তেমন বেশি আগ্রহী নন।’

রাজপরিবার ছেড়ে ২০২০ সালের জুনে ক্যালিফোর্নিয়ায় চলে এসেছিলেন এই দম্পতি। এখানে এসে সামাজিক যোগাযোগ মাধ্যম, টিভি অনুষ্ঠান, পডকাস্ট, রান্নার শো থেকে শুরু করে মেগানের লাইফস্টাইল ব্র্যান্ড, প্রিন্স হ্যারি পোলো শো ও স্পটিফাইয়ের সঙ্গে ২০ মিলিয়ন ডলারের একটি চুক্তি করেছিলেন এই দম্পতি।

কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তাদের নিয়ে এখন আর আগের মতো আগ্রহ নেই কারো। যা দু’জনের মধ্যে দূরত্ব তৈরি করছিল। আর সেই দূরত্বের কারণেই প্রিন্স হ্যারি মেগানকে ছেড়ে আজীবনের জন্য বাড়িতে ফিরে আসবেন বলে মনে করেন ব্রিটিদ ইতিহাসবিদ ও জীবনীকার হুগো ভিকার্স।

এই দম্পতিকে নিয়ে দ্য সান কে তিনি বলেন, ‘আমি মনে করি সে বাড়িতে আসবে। যদি সে বাড়িতে আসে, এটা তার জন্য খুব ভালো হবে। তাছাড়া আমার মনে হয় সে এই মুহূর্তে বেশ রাগান্বিত। আর হ্যাঁ, সে একাই বাড়ি ফিরবে। তাছাড়া, রাজা তার ফিরে আসার দরজা খোলা রেখেছিলেন।’

প্রিন্স হ্যারি ও মেগানের পরিচয় হয়েছিল ২০১৬ সালে। ২০১৮ সালে তাঁরা বিয়ে করেন। পরে ২০২০ সালে রাজপরিবারের জ্যেষ্ঠ সদস্য হিসেবে পদত্যাগ করেন

কিউএনবি/অনিমা/০৭ জুলাই ২০২৪,/দুপুর ২:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit