রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
শিরোনাম
ভেবেছিলাম হিমাচলে ফিরে যাব: ইয়ামি গৌতম অবশেষে বিয়ের পিঁড়িতে বসছেন রোনালদো-জর্জিনা রদ্রিগেজ, অনুষ্ঠান কোথায়? গভীর রাতে দরজাহীন কুঁড়েঘরে বাঘের হানা, ঘুমের মধ্যেই ছিন্নভিন্ন নারী ভুরুঙ্গামারীতে স্বাস্থ্য সেবা নিশ্চিতে প্রশিক্ষণ কর্মশালা নেত্রকোনায় আদালতের আদেশ ঘিরে জমি নিয়ে উত্তেজনা, জোরপূর্বক দখলচেষ্টার অভিযোগ মাটিরাঙ্গা জোনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও গাছের চারা বিতরণ। মাটিরাঙ্গায় জোনের উদ্যােগে স্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসা বিষয়ক দুই সপ্তাহব্যাপী প্রশিক্ষণ উদ্বোধন। দাম বাড়ল এলপি গ্যাসের, সন্ধ্যা থেকেই কার্যকর মাটিরাঙ্গায় বন্যাদুর্গত ২১০ পরিবার পেল কাজুকো ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী গণমাধ্যমে সংবাদ প্রকাশের সিলেট টিটিসির প্রতারক ড্রাইভার বিল্লাল আটক, ২ ঘন্টার পর মুছলেকা দিয়ে মুক্তি

কোপা আমেরিকার সেমিফাইনালের সময়সূচি

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ জুলাই, ২০২৪
  • ১৬২ Time View

স্পোর্টস ডেস্ক : কোপা আমেরিকার শেষ কোয়ার্টার ফাইনালে টাইব্রেকারে ব্রাজিলকে ৪-২ গোলের ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে পৌছে গেছে উরুগুয়ে। ব্রাজিলের পরাজয়ের মধ্যে দিয়ে একই সঙ্গে চূড়ান্ত হয়ে গেছে সেমিফাইনালের লাইনআপ।

এদিকে ব্রাজিল-উরুগুয়ে ম্যাচের আগে তৃতীয় কোয়ার্টারে পানামাকে ৫-০ গোলে বিধ্বস্ত করে সেমিফাইনাল নিশ্চিত করে কলম্বিয়া। ফলে দ্বিতীয় সেমি-ফাইনালে শক্তিশালী কলম্বিয়ার বিপক্ষে লড়বে উরুগুয়ে।
এর আগে, গত শুক্রবার প্রথম কোয়ার্টার ফাইনালে এমিলিয়ানো মার্টিনেজের বীরত্বে ইকুয়েডরকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আর দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে কানাডার কাছে হেরে বিদায় নেয় ভেনেজুয়েলা। ফলে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা ও কানাডা।
প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হবে ১০ জুলাই (বুধবার) বাংলাদেশ সময় সকাল ৬টায়। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে লড়াইয়ে নামবে আর্জেন্টিনা ও কানাডা। পরদিন ১১ জুলাই (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হবে দ্বিতীয় সেমিফাইনাল। এই ম্যাচটি অনুষ্ঠিত হবে নর্থ ক্যারোলিনার ব্যাংক অফ আমেরিকা স্টেডিয়ামে।
কোপার সেমিফাইনালের সময়সূচি (বাংলাদেশ সময়)
১০ জুলাই ২০২৪- আর্জেন্টিনা বনাম কানাডা (সকাল ৬টা, মেটলাইফ স্টেডিয়াম)
১১ জুলাই ২০২৪- কলম্বিয়া বনাম উরুগুয়ে (সকাল ৬টা, ব্যাংক অফ আমেরিকা স্টেডিয়াম)

কিউএনবি/অনিমা/০৭ জুলাই ২০২৪,/সকাল ১১:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit