সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৬:০১ অপরাহ্ন

মানুষের মুখে হাসি ফুটাতে জননেত্রী শেখ হাসিনা বিনিদ্র কাজ করছেন

Reporter Name
  • Update Time : শনিবার, ৬ জুলাই, ২০২৪
  • ১২৮ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এমপি বলেছেন, ‘বন্যার্তদের পাশে থাকার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের নির্দেশ দিয়েছেন। বন্যার্তদের জন্য আমরা সরকারের পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা করছি। একজন বানভাসী মানুষও যেন না খেয়ে দিন কাটায় সেজন্য সকল নেতাকর্মী ও জনপ্রতিনিধিদের সাথে নিয়ে তাদের পাশে থাকবো ইনশাল্লাহ। গরীর অসহায় মানুষের মুখে হাসি ফুটানোর জন্য শেখ হাসিনা বিনিদ্র ও অক্লান্ত কাজ করে যাচ্ছেন।তিনি বলেন, চলমান বন্যা যে কয়দিন থাকবে, শুকনো খাবারসহ ত্রাণ বিতরণ কার্যক্রম চলমান থাকবে।তিনি শনিবার (৬ জুলাই) বিকালে ওসমানীনগর উপজেলা তাজপুর, সাদিপুর, বুরুঙ্গা ইউনিয়নের বিভিন্ন জায়গায় বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ ও রান্না করা খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।প্রতিমন্ত্রী এদিন বিকালে ওসমানীনগর উপজেলা সাদিপুর ইউনিয়নে বালাগঞ্জ ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ ও জ্যেষ্ঠ সাংবাদিক লিয়াকত শাহ ফরিদীর উদ্যোগে শাহ ইরফান আলী পাঠাগারের শুভ উদ্বোধন করেন।এসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওসমানীনগর উপজেলার নির্বাহী কর্মকর্তা অনুপমা দাস, সহকারী কমিশনার (ভূমি) শাহনাজ পারভীন, যুক্তরাজ্য আওয়ামী লীগের জনসংযোগ সম্পাদক রবিন পাল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু,

সহ সভাপতি আলাউর রহমান আলা, যুগ্ম সম্পাদক অরুনোদয় পাল ঝলক, তফজ্জুল হোসেন, সাংগঠনিক সম্পাদক লুৎফুর রহমান, সাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহেদ আহমদ মুসা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি চঞ্চল পাল, কাতার আওয়ামী লীগ নেতা তাহের আহমদ চৌধুরী, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দিলদার আলী, ছাত্রলীগের যুগ্ম আহবায়ক জাবেদ আহমদ আবিরসহ প্রবাসী নেতৃবৃন্দ ও আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের অসংখ্য নেতৃবৃন্দ।

কিউএনবি/অনিমা/০৬ জুলাই ২০২৪,/রাত ১০:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit