সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
‎লালমনিরহাটে জুয়া খেলায় নিষেধ করায় কলেজ শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও তীব্র নিন্দা বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে জুলাই শহিদ দিবস পালিত হয়নি॥ দুর্গাপুরে নদী থেকে শাহীন নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার নওগাঁ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত দুর্গাপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত নৌযান শুমারি-২০২৬ এর সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিতকরণ সভা অনুষ্ঠিত পানির নিচের গ্যাস পাইপে লিকেজ, নোয়াখালী-লক্ষ্মীপুরে সরবরাহ বন্ধ আসন্ন নির্বাচন সামনে রেখে গাজা ইস্যুতে সুর পাল্টালেন নেতানিয়াহু বাংলাদেশে আসার সিদ্ধান্ত সরকারের কোর্টে দিল বিসিসিআই আশুলিয়ায় জাতীয়তাবাদী মোটর চালক দলের ১২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

শিক্ষার্থীদের মানবিক গুণাবলি অর্জন করতে হবে : খাদ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ৬ জুলাই, ২০২৪
  • ৮৮ Time View
নওগাঁ প্রতিনিধি: খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, একাডেমিক শিক্ষা গ্রহণের পাশাপাশি শিক্ষার্থীদের মানবিক গুণাবলি অর্জন করতে হবে। এসময় তিনি শিক্ষার্থীদের নিজের বিবেককে কাজে লাগিয়ে মানব সেবায় আত্ননিয়োগের আহবান জানান।  শনিবার দুপুরে নওগাঁ সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ২০২৩ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য একথা বলেন।তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, জীবনে বড় হতে হলে কঠোর পরিশ্রম করতে হবে। বই আর বালিসকে আপন করতে হবে। মাদক ও মোবাইলের অপব্যবহার হতে নিজেদের বিরত রাখার কঠোর সংকল্প থাকতে হবে।
অভিভাবকদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের সন্তানরা যেন অসৎ সঙ্গে না জড়ায় সেদিকে লক্ষ্য রাখবেন। সন্তানদের ডিজিটাল প্রযুক্তির ভালো দিক গ্রহণ আর খারাপ বিষয়গুলো বর্জন শেখাতে হবে। মোবাইলের অতিরিক্ত ব্যবহার শিক্ষার্থীদের উপকারের পরিবর্তে ক্ষতি বেশি করে এটা বোঝাতে হবে। এসময় শিক্ষার্থীদের সাবজেক্ট পছন্দের ক্ষেত্রে তাদের পছন্দ ও পারদর্শিতাকে গুরুত্ব দেওয়ার আহবান জানান তিনি। 
পরে প্রধান অতিথি এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৫৬০জন শিক্ষার্থীকে ক্রেস্ট, সনদ ও পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থী,অভিভাবক ও গণমাধ্যমের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নওগাঁ সদর আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল, সদর উপজেলা চেয়ারম্যান মাহবুবুল হক কমল, অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান, এফবিসিসিআই এর পরিচালক  ও ইথেন এন্টারপ্রাইজের স্বত্তাধিকারী ইকবাল শাহরিয়ার রাসেল এবং জেলা ছাত্রলীগের সভাপতি সাব্বির রহমান রিজভী।

কিউএনবি/অনিমা/০৬ জুলাই ২০২৪,/দুপুর ২:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit