মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
শিরোনাম
পাবলিক-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ব্যবধান কমাতে কাজ করছে ইউজিসি ২১ শিক্ষার্থীর প্রাণ গেল, অথচ ধর্মেন্দ্রকে মালা পরালো বিজেপি: কংগ্রেস নেতা আজ বিশ্ব হেপাটাইটিস দিবস ফ্রান্সে দাবানল উসকে দেওয়ার অভিযোগে ২০ দিনে গ্রেফতার ১৬২ জন তিব্বতে একের পর এক ক্লোন ইয়াক, বিশ্বজুড়ে নৈতিকতা নিয়ে প্রশ্ন বিএসইসির নতুন কমিশনার হোসেন সাদাত অভিনয়ে ফিরতে চান, ভবিষ্যতে পরিচালনাতেও আগ্রহ মাইলি সাইরাসের নুসরাত হত্যা : মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ আসামির ডেথ রেফারেন্স ও আপিল শুনানি আজ আঞ্চলিক স্থিতিশীলতায় পাকিস্তানের ভূমিকায় প্রশংসা মার্কিন আইনপ্রণেতাদের বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, একদিনেই কমলো ১০ শতাংশের বেশি

দুর্গাপুরে দুর্নীতি বিরোধী মানববন্ধন

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর(নেত্রকোনা) প্রতিনিধি
  • Update Time : শনিবার, ৬ জুলাই, ২০২৪
  • ৮৪ Time View

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : দুর্নীতি হটাও, দেশ বাঁচাও” এই দাবীতে সারা দেশের ন্যায় নেত্রকোণার দুর্গাপুরে কমিউনিস্ট পার্টি (সিপিবি) দুর্গাপুর শাখার আয়োজনে এক বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে পৌর শহরের প্রেসক্লাব মোড়ে ঘন্টাব্যাপি এ কর্মসুচী অনুষ্ঠিত হয়।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে দুর্নীতি বিরোদী মানববন্ধনে উপজেলা সিপিবি‘র যুগ্ন সম্পাদক মোরশেদ আলম এর সঞ্চালনায়, অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সিপিবি‘র সাদারণ সম্পাদক রুপন কুমার সরকার, উপজেলা ছাত্র ইউনিয়নের সভাপতি নুরে আলম খান, যুব ইউনিয়নের সভাপতি নজরুল ইসলাম, উপজেলা আদিবাসী ইউনিয়নের সভাপতি অবনি কান্ত হাজং প্রমুখ।

বক্তারা বলেন, দেশ এখন দুর্নীতি ও লুটপাটের রাজত্বে পরিণত হয়েছে। সাবেক সরকারি কর্মকর্তা বেনজীর, আজিজ ও ছাগল কান্ডের মতিউরদের অঢেল অবৈধ সম্পদই তাঁর প্রমাণ মিলে। দুর্নীতির ব্যাপক বিস্তারের মাধ্যমে দেশে আজ ভয়াবহ নৈরাজ্যে পরিনত হয়েছে। প্রতি বছর ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা লুট হয়ে যাচ্ছে। লুটের টাকার বেশিরভাগই বিদেশে পাচার হচ্ছে। দুর্নীতি ও লুটপাটের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা না হলে দেশ আরও ভয়াবহ সংকটে পড়বে। ওই সংকট থেকে উত্তরনের জন্য দেশের স্বার্থে সকলকে এক হয়ে প্রতিরোধ গড়ে তুলতে আহবান জানানো হয়।

কিউএনবি/অনিমা/০৬ জুলাই ২০২৪,/দুপুর ২:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit