শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:২২ অপরাহ্ন
শিরোনাম
ইয়েমেন, রাশিয়া ও চীনে এআই দিয়ে অস্ত্র তৈরির চেষ্টা, নিষিদ্ধ হলো অ্যাকাউন্ট স্বামী নাকি অভিনয়, বিয়ের পর কোনটাকে বেশি গুরুত্ব দিচ্ছেন জেনিফার? আশুলিয়ার ধামসোনায় চেয়ারম্যান প্রার্থী গফুর মিয়ার পক্ষে ঐক্যবদ্ধ ছাত্রদল, বিজয় নিশ্চিতের প্রত্যয় ১২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? হরিরামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কৃষকদের নানাভাবে হয়রানির করেন এরই প্রতিবাদে মানববন্ধন॥ ফুলবাড়ীতে বিএনপি’র নবাগত আহ্বায়ক কমিটির মিলন মেলা অনুষ্ঠিত॥ সভাপতি শফিকুল-সম্পাদক মহাসিন চৌগাছায় ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের কমিটি গঠন দুর্গাপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ইংল্যান্ডে হোয়াইটওয়াশ পাকিস্তান দেবীগঞ্জে বৃক্ষরোপণ ও পোনা মাছ অবমুক্ত করেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

উধাও পাহাড়ে গাঁথা ১৩০০ বছরের পুরোনো ‘জাদু’ তলোয়ার!

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪
  • ৬৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : এক দু্ইশ বছর নয়। প্রায় ১৩০০ বছর ধরে ফ্রান্সের পাহাড়ে গেঁথে ছিল এক বিশেষ তলোয়ার।  ফ্রান্সের প্রত্নতত্ত্বের ইতিহাসে এই বিশেষ তলোয়ার ছিল বহুল আলোচিত বিষয়। এবার আবারও খবরের শিরোনাম হয়েছে ওই পুরোনো তলোয়ারটি।  

এক প্রতিবেদনে এনডিটিভি জানিয়েছে, উধাও হয়ে গেছে পাহাড়ের গায়ে গাঁথা এই বিশেষ তলোয়ার। ফ্রান্সের প্রাচীন নগরী রোকামাদুর শহরের অন্যতম প্রধান আকর্ষণ ছিল ওই তলোয়ার।  

নদী দিয়ে ঘেরা এবং পাহাড় কেটে তৈরি করা এই শহরে বিশ্বের নানান প্রান্ত থেকে অনেক পর্যটক আসতেন এই তলোয়ারের দর্শন পেতে।  তবে সম্প্রতি তলোয়ারটি পাহাড় থেকে রহস্যজনকভাবে উধাও হয়ে গিয়েছে।

স্থানীয় পুলিশের ধারণা, মাটি থেকে ১০০ ফুট উপরে পাহাড়ে গেঁথে থাকা ওই তলোয়ার চুরি করেছেন কেউ। কীভাবে এটি চুরি হয়েছে, তা নিয়ে কাজ করছে তদন্তকারীরা।

রোকামাদুরের মেয়র ডমিনিক লেনফ্যান্ট এ প্রসঙ্গে বলেন, ‘তলোয়ারটি রহস্যজনকভাবে উধাও হয়ে যাওয়ায় স্থানীয়রা বিচলিত। উত্তেজনা ছড়িয়ে পড়েছে সবার মাঝে। বিশ্বাস করা হয়, এই তলোয়ারের সঙ্গে শহরের মানুষের ভাগ্য জড়িয়ে রয়েছে।  এটি চুরি হয়েছে বিশ্বাস করতে পারছেন না অনেকে।’

আবার অনেক স্থানীয় লোকের বিশ্বাস, কোনো বিশেষ কারণে জাদুবলে নিজে থেকেই অদৃশ্য হয়েছে তলোয়ারটি।

কিউএনবি/অনিমা/০৪ জুলাই ২০২৪,/বিকাল ৩:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit