শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:২২ অপরাহ্ন
শিরোনাম
ইয়েমেন, রাশিয়া ও চীনে এআই দিয়ে অস্ত্র তৈরির চেষ্টা, নিষিদ্ধ হলো অ্যাকাউন্ট স্বামী নাকি অভিনয়, বিয়ের পর কোনটাকে বেশি গুরুত্ব দিচ্ছেন জেনিফার? আশুলিয়ার ধামসোনায় চেয়ারম্যান প্রার্থী গফুর মিয়ার পক্ষে ঐক্যবদ্ধ ছাত্রদল, বিজয় নিশ্চিতের প্রত্যয় ১২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? হরিরামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কৃষকদের নানাভাবে হয়রানির করেন এরই প্রতিবাদে মানববন্ধন॥ ফুলবাড়ীতে বিএনপি’র নবাগত আহ্বায়ক কমিটির মিলন মেলা অনুষ্ঠিত॥ সভাপতি শফিকুল-সম্পাদক মহাসিন চৌগাছায় ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের কমিটি গঠন দুর্গাপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ইংল্যান্ডে হোয়াইটওয়াশ পাকিস্তান দেবীগঞ্জে বৃক্ষরোপণ ও পোনা মাছ অবমুক্ত করেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

দুদিনের সফরে টুঙ্গিপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪
  • ৬৮ Time View

ডেস্ক নিউজ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই দিনের সফরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া যাচ্ছেন। এ সফরে প্রধানমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন, ফাতেহাপাঠ ও বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।  

তাঁর আগমন উপলক্ষে জেলা জুৃড়ে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার বিকালে সড়ক পথে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওনা হবেন। দুই দিনের সফরে প্রধানমন্ত্রী জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও ফাতেহাপাঠ করবেন। এছাড়া জাতির পিতার স্মৃতি বিজাড়িত টুঙ্গিপাড়া জিটি স্কুলে স্থাপিত বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন করবেন এবং সেখানে প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, টুঙ্গিপাড়া পৌরমার্কেট পরিদর্শন করবেন।

প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্সে ধোয়া-মোছাসহ নানা উন্নয়নমূলক কাজ করা হয়েছে। প্রধানমন্ত্রীর এ সফর উসবমুখর ও নিরাপদ করতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 

টুঙ্গিপাড়ায় শুক্রবার রাত্রিযাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শনিবার তিনি ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন।

কিউএনবি/অনিমা/০৪ জুলাই ২০২৪,/সকাল ১১:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit