রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
শিরোনাম
সূচকের ওঠানামায় পুঁজিবাজারে লেনদেন চলছে ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেল নিয়ে ট্রাম্পের চুক্তি, যেসব প্রশ্নের উত্তর এখনও মেলেনি সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত জারি কাভান সুলিভানের দুর্দান্ত গোলে ফিলাডেলফিয়ার জয় নেপালের বন্যায় জলবিদ্যুৎ টানেলে নিখোঁজ এখনও ৮৯৮, উদ্ধার ৩৬১ নেপাল-চীনে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৬৮৬, নিখোঁজ প্রায় ৩ হাজার ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

লালমনিরহাটে বিএনপি’র বিক্ষোভ সমাবেশ

জিন্নাতুল ইসলাম জিন্না,  লালমনিরহাট প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ৩ জুলাই, ২০২৪
  • ৮২ Time View

জিন্নাতুল ইসলাম জিন্না,  লালমনিরহাট প্রতিনিধি : বেগম খালেদা জিয়ার মুক্তি ও ষড়যন্ত্রমুলুক মিথ্যা মামলা প্রত্যাহার এবং মুক্তির দাবীতে বিক্ষোভ সমাবেশ করেছে লালমনিরহাট জেলা বিএনপি। বুধবার(৩ জুলাই) দুপুরে বৃষ্টিকে উপেক্ষা করে লালমনিরহাট শহরের প্রাণ কেন্দ্র মিশন মোড়ে সমাবেশ করে বিএনপি।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় বিএনপি’র সাংগঠনিক সম্পাদক সাবেক উপ মন্ত্রী আসাদুল হাবীব দুলু বলেন, বেনজির এখন কোথায় তা স্বরাষ্ট্রমন্ত্রী জানেনা। এমন মন্ত্রীর ওই পদে আর থাকার যোগ্যতা নেই। এসময় তিনি অবিলম্বে খালেদা জিয়া সহ সকল রাজবন্দী নেতাদের মুক্তি দাবী করেন। 

জেলা বিএনপির সহ-সভাপতি রফিকুল ইসলাম রফিকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ-সভাপতি রোকন উদ্দিন বাবুল, লালমনিরহাট সদর উপজেলা বিএনপির আহবায়ক একেএম মমিনুল হক, পৌর সভাপতি আফজাল হোসেন, জেলা মহিলা দলের সভাপতি জিন্নাত আরা ফেরদৌস রুজি, জেলা স্বেচ্ছাসেবক দলের সম্পদক আব্দুস সাত্তার, জেলা যুবদল সভাপতি আনিচুর রহমান আনিচ, জেলা ছাত্রদলের সভাপতি বড়বাড়ি ইউপি চেয়ারম্যান নাজমুল হুদা লিমন প্রমুখ।

 

কিউএনবি/আয়শা/০৩ জুলাই ২০২৪,/বিকাল ৫:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit