রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
শিরোনাম
সূচকের ওঠানামায় পুঁজিবাজারে লেনদেন চলছে ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেল নিয়ে ট্রাম্পের চুক্তি, যেসব প্রশ্নের উত্তর এখনও মেলেনি সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত জারি কাভান সুলিভানের দুর্দান্ত গোলে ফিলাডেলফিয়ার জয় নেপালের বন্যায় জলবিদ্যুৎ টানেলে নিখোঁজ এখনও ৮৯৮, উদ্ধার ৩৬১ নেপাল-চীনে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৬৮৬, নিখোঁজ প্রায় ৩ হাজার ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

লালমনিরহাটে ফেন্সিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ৩ জুলাই, ২০২৪
  • ৭৭ Time View

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় অভিযান চালিয়ে ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১৩। বুধবার (৩ জুলাই) র‍্যাব-১৩র সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সালমান নূর আলম (সিনিয়র এএসপি) স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- ওই উপজেলার ধুবনী এলাকার আব্দুল আজিজের ছেলে মো. আনিছুর রহমান (২৪) এবং দক্ষিণ পারুলিয়া এলাকার মহসীন আলীর ছেলে আলি আকবর (১৮)।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে উপজেলার পটিকাপাড়া ইউনিয়নের ০৪নম্বর ওয়ার্ডের অন্তর্গত পারুলিয়া স্কুল অ্যান্ড কলেজের পাশে হাতীবান্ধা থেকে ভোটমারীগামী পাঁকা রাস্তার অভিযান চালায় একটি আভিযানিক দল। সে সময় তল্লাশি চালিয়ে ৭৫ বোতল ফেনসিডিলসহ ওই দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সালমান নূর আলম (সিনিয়র এএসপি) জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে হাতীবান্ধা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে এবং তাদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

 

কিউএনবি/আয়শা/০৩ জুলাই ২০২৪,/বিকাল ৪:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit