মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
ব্যাংক নিয়োগে স্বচ্ছতা ও মেধাভিত্তিক ব্যবস্থা নিশ্চিতের নির্দেশ ভারতীয় ব্যাটারকে প্যাভিলিয়নে যাওয়ার ইঙ্গিত, শাস্তি পেলেন পাকিস্তান অধিনায়ক শিল্পকলায় ‘কঞ্জুস’ নিয়ন্ত্রণে আসছে ব্যাটারিচালিত অটোরিকশা, শনাক্তে থাকবে কিউআর কোড: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হলেন এমপি ওয়াদুদ ভূইয়া। শার্শায় মসজিদে রাজনৈতিক কর্মসূচির অভিযোগ, মুসল্লিদের ক্ষোভ কীভাবে কর্মসূচি করব বিএনপিকে শেখাতে হবে না: সারজিস আলম বিমানে যাত্রীকে গালাগাল ও হামলার অভিযোগ, সিটে ডাক্ট টেপ দিয়ে আটকালেন যাত্রীরা আগামী অর্থবছরেই চালু হচ্ছে ৮ বিভাগীয় ক্যানসার হাসপাতাল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী জামায়াত আমিরের হায়াতে তাইয়েবা, সবরে জামিল আতা ফরমান: স্বরাষ্ট্রমন্ত্রী

আল্লাহর সাহায্য লাভের উপায়

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪
  • ১৩০ Time View

ডেস্ক নিউজ : মধু পেতে গেলে মৌমাছির কামড় সহ্য করতে হয়। গোলাপ আহরণ করতে গেলে আঙুলে কাঁটা ফোটার জন্য প্রস্তুত থাকতে হয়। তেমনি জান্নাত পেতে গেলে কাঁটা বিছানো রাস্তায় চলতে হবে। বিলাসিতাকে ডাস্টবিনে নিক্ষেপ করতে হবে। সব ধরনের রিয়া ও অহংকার পায়ের তলে দাবাতে হবে। আল্লাহর ওয়াস্তে সব কষ্ট হাসিমুখে বরণ করে নিতে হবে।

আল্লাহ বলেন, ‘তোমরা কি ধারণা করেছ জান্নাতে প্রবেশ করবে? অথচ তোমাদের ওপর এখনো তাদের মতো অবস্থা আসেনি, যারা তোমাদের আগে বিগত হয়েছে। নানা ধরনের বিপদ ও দুঃখ-কষ্ট তাদের স্পর্শ করেছিল এবং তারা ভীত-কম্পিত হয়েছিল।অবশেষে রাসুল ও তার সাথি মুমিনরা বলতে বাধ্য হয়েছিল যে কখন আল্লাহর সাহায্য আসবে? জেনে রাখো, নিশ্চয়ই আল্লাহর সাহায্য অতীব নিকটবর্তী।’

(সুরা : বাকারাহ, আয়াত : ২১৪)নবী ও তাঁদের সাথিদের যদি এমন অবস্থা হয়, তাহলে পাপে নিমজ্জিত পৃথিবীতে আমাদের মতো গুনাহগারদের আরো কত মহাপরীক্ষার সম্মুখীন হতে হবে? হাদিসের ভাষ্য মতে, দুনিয়া মুমিনের জন্য জেলখানা এবং কাফিরের জন্য জান্নাত। আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেন, দুনিয়া মুমিনদের জন্য জেলখানা এবং কাফিরদের জন্য জান্নাত। (মুসলিম, হাদিস : ৭৩০৭)আলোচ্য হাদিসের ব্যাখ্যা হলো পরকালের অফুরন্ত সুখ বা দুঃখের বিবেচনায় দুনিয়ার জীবন মানুষের জন্য কারাগার বা জান্নাত।

মহান আল্লাহ আমাদের সব কিছু সহজ করে দিন। জান্নাতবাসীদের লিস্টে আমাদের নাম লিখে দিন।

 

 

কিউএনবি/আয়শা/০২ জুলাই ২০২৪,/রাত ৯:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit