রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৪ অপরাহ্ন

সৌদি আরবে নতুন সাতটি তেল ও গ্যাসক্ষেত্রের সন্ধান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪
  • ৯৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মঙ্গলবার (২ জুলাই) প্রকাশিত ওই প্রতিবেদনে জানানো হয়, সৌদি আরবের জ্বালানিমন্ত্রী প্রিন্স আবদুল আজিজ বিন সালমান বলেছেন, সৌদি আরবের তেল কোম্পানি সৌদি আরামকো দুটি অপ্রচলিত তেলক্ষেত্র, একটি তেলের মজুত, দুটি প্রাকৃতিক গ্যাসক্ষেত্র ও দুটি প্রাকৃতিক গ্যাসক্ষেত্র আবিষ্কার করেছে।

আবিষ্কৃত সাতটি তেল ও গ্যাসের মজুতের মধ্যে দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশে দুটি অপ্রচলিত তেলক্ষেত্র ও একটি তেলের মজুত পাওয়া গেছে। অন্যদিকে রাব আল-খালি মরুভূমিতে পাওয়া গেছে দুটি প্রাকৃতিক গ্যাসক্ষেত্র ও দুটি গ্যাসের মজুত। 
 
ভেনেজুয়েলার পরে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অপরিশোধিত মজুত রয়েছে সৌদি আরবে। ২০২৮ সালের মধ্যে অপরিশোধিত উৎপাদন ক্ষমতা ১২.৩ মিলিয়ন বিপিডিতে উন্নীত করার পরিকল্পনা করছে সৌদি আরব।  
 
মধ্যপ্রাচ্যের অন্যান্য তেল-উৎপাদনকারী দেশগুলোর মতো, সৌদি আরব ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর অপরিশোধিত তেলের মূল্যবৃদ্ধির ফলে লাভবান হয়েছিল।
 

 

 

কিউএনবি/আয়শা/০২ জুলাই ২০২৪,/রাত ৮:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit