মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
ব্যাংক নিয়োগে স্বচ্ছতা ও মেধাভিত্তিক ব্যবস্থা নিশ্চিতের নির্দেশ ভারতীয় ব্যাটারকে প্যাভিলিয়নে যাওয়ার ইঙ্গিত, শাস্তি পেলেন পাকিস্তান অধিনায়ক শিল্পকলায় ‘কঞ্জুস’ নিয়ন্ত্রণে আসছে ব্যাটারিচালিত অটোরিকশা, শনাক্তে থাকবে কিউআর কোড: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হলেন এমপি ওয়াদুদ ভূইয়া। শার্শায় মসজিদে রাজনৈতিক কর্মসূচির অভিযোগ, মুসল্লিদের ক্ষোভ কীভাবে কর্মসূচি করব বিএনপিকে শেখাতে হবে না: সারজিস আলম বিমানে যাত্রীকে গালাগাল ও হামলার অভিযোগ, সিটে ডাক্ট টেপ দিয়ে আটকালেন যাত্রীরা আগামী অর্থবছরেই চালু হচ্ছে ৮ বিভাগীয় ক্যানসার হাসপাতাল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী জামায়াত আমিরের হায়াতে তাইয়েবা, সবরে জামিল আতা ফরমান: স্বরাষ্ট্রমন্ত্রী

ভারতে পদদলিত হয়ে শতাধিক মৃত্যু: পুলিশের চাকরি ছেড়ে ‘ভোলেবাবা’ বনে যান ওই ধর্মগুরু!

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪
  • ৭৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের উত্তরপ্রদেশের হাথরসে ধর্মীয় অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। সেখানে এক ধর্মগুরুর সৎসঙ্গে যোগ দিতে গিয়েছিলেন ভক্তরা। জানা গেছে, ভোলেবাবার সৎসঙ্গে গিয়েছিলেন তারা। কিন্তু কে এই ভোলেবাবা?  

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, প্রচণ্ড গরমের মধ্যে চলছিল এই সৎসঙ্গ অনুষ্ঠান। সেই সময় তাঁবুর ভেতরে একেবারে গলদঘর্ম অবস্থা ছিল মানুষজনের। সৎসঙ্গ শেষ হওয়ার পরেই হুড়মুড় করে বের হতে শুরু করেন ভক্তরা। আর তখনই পদপিষ্টের ঘটনার সূত্রপাত। রিপোর্ট লেখা পর্যন্ত অন্তত ১০৭জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় শোক প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথসহ অন্যান্য নেতারা।

কে এই ধর্মগুরু ‘ভোলেবাবা’ ?

জানা গেছে, তাকে নারায়ণ শঙ্কর হরি নামে ডাকা হয়। বেশিরভাগ সময়ই তাকে সাদা পোশাকে দেখা যায়।  দীর্ঘ প্রায় ১৮ বছর তিনি উত্তরপ্রদেশ পুলিশে কর্মরত ছিলেন।  পরে তিনি রাজ্য পুলিশের গোয়েন্দা দফতরের চাকরি ছেড়ে ধর্মীয় গুরু হয়ে যান। এরপর তিনি ভক্তদের প্রবচন দিতে শুরু করেন। সূত্র: হিন্দুস্তান টাইমস

কিউএনবি/অনিমা/০২ জুলাই ২০২৪,/রাত ১০:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit