মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৮:১২ অপরাহ্ন

শার্শায় এক রাতে কৃষকের দুই গরু চুরি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪
  • ৫৪ Time View

শার্শা(যশোর)সংবাদদাতা : যশোরের শার্শায় এক রাতে কৃষকের দুই গরু চুরি হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার দিনগত রাতে শার্শার পানবুড়ি গ্রামে। চুরি যাওয়া গরুর মালিক পানবুড়ি গ্রামের মনিরুজ্জামান বলেন সোমবার রাতের কোন এক সময় তার গোয়াল ঘরের লোহার দরজার তালা ভেঙ্গে চোরেরা দুটি গরু চুরি করে নিয়ে গেছে। গরু দুটির আনুমানিক মুল্য প্রায় দেড় লক্ষ টাকা।


পানবুড়ি গ্রামের পশু চিকিৎসক ফেরদৌস আহম্মেদ লাল্টু জানান, গত কয়েক মাস ধরে পানবুড়িসহ পাশ্ববর্তি ধলদা,বেনেখড়ি, রামপুর, সম্বন্ধকাঠি, উলাশী, খাজুরা, যদুনাথপুর এলাকায় গরু চুরির প্রবনতা বেড়ে গেছে। ধলদা গ্রামের জামাল হোসেন বলেন, প্রতিনিয়ত গরু চুরি হলেও চোর চক্র ধরা ছোয়ার বাহিরে। কারন চোর চক্র গ্রামের স্থানীয় পাতি নেতাদের ছত্র ছায়ায় চলাফেরা করে। এ ছাড়া চোর চক্র অস্ত্রধারী ও সন্ত্রাসী প্রকৃতির হওয়ায় তাদের বিরুদ্ধেকেউ কথা বলতে পারে না।

উলাশী গ্রামের মোজাম হোসেন বলেন, গরু চোর চক্র রাতের আধারে গরু চুরি করে ছোট ছোট পিকআপ ভ্যানে করে চোরা গরু এক স্থান থেকে অনেক দূরে নিয়ে যান।যে কারনে চুরি যাওয়া গরুর কোন সন্ধান পাওয়া যায় না। এ ব্যাপারে জানতে চাইলে শার্শা থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান বলেন গরু চুরির ব্যাপারে থানায় কেউ অভিযোগ করেনি। তবে অভিযোগ পেলে তা তদন্ত করে চোর চক্রের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

কিউএনবি/আয়শা/০২ জুলাই ২০২৪,/সন্ধ্যা ৬:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit