রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
শিরোনাম
সূচকের ওঠানামায় পুঁজিবাজারে লেনদেন চলছে ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেল নিয়ে ট্রাম্পের চুক্তি, যেসব প্রশ্নের উত্তর এখনও মেলেনি সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত জারি কাভান সুলিভানের দুর্দান্ত গোলে ফিলাডেলফিয়ার জয় নেপালের বন্যায় জলবিদ্যুৎ টানেলে নিখোঁজ এখনও ৮৯৮, উদ্ধার ৩৬১ নেপাল-চীনে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৬৮৬, নিখোঁজ প্রায় ৩ হাজার ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

লালমনিরহাটে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও হামলার অভিযোগ

জিন্নাতুল ইসলাম জিন্না,  লালমনিরহাট প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪
  • ৭০ Time View

জিন্নাতুল ইসলাম জিন্না,  লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাট জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রিপন ভুঁইয়ার বিরুদ্ধে জমি দখলের চেষ্টা ও হামলার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২ জুলাই) দুপুরে জেলার হাতীবান্ধা উপজেলার গেন্দুকুড়ি গ্রামে মোস্তফিজুর রহমান সবুজ নামে এক ঠিকাদার এমন অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেন। এর আগে গত ১৪ জুন জেলা ছাত্রলীগের  সাংগঠনিক সম্পাদক রিপন ভঁুইয়া ও তার লোকজন ওই এলাকায়

মোস্তফিজুর রহমান সবুজের ভোগ দখলকৃত ৪৭ শতক জমি দখলের চেষ্টায় ব্যর্থ হয়ে হামলা চালায় এমন অভিযোগ সবুজের। মোস্তফিজুর রহমান সবুজ জানান, তিনি গত ১২ জুন ওই এলাকায় মিন্টু মিয়া নামে এক ব্যক্তির কাছে দলিল মুলে ৪৭ শতক জমি ক্রয় করেন। উক্ত জমি ক্রয় করতে ব্যর্থ হয়ে তার জ্যাঠাতো ভাই লালমনিরহাট জেলা ছাত্রলীগের  সাংগঠনিক সম্পাদক রিপন ভুঁইয়া ও তার ভাই কাওছার মামুন ভুঁইয়াসহ তাদের লোকজন ১৪ জুন তার ভোগ দখলীয় জমি দখলের চেষ্টা করেন। এতে তারা বাঁধা দিলে তাদের উপর হামলা চালায় এমন অভিযোগ সবুজের। ঘটনার ১১ দিন পর উল্টো সবুজ ও তার পরিবারের বিরুদ্ধে একটি মিথ্যা মামলা দায়ের করেন এবং তার দুই ভাইকে গ্রেফতার করেন পুলিশ। এ ঘটনায় সবুজ থানায় মামলা দিলেও আজো পুলিশ সেই মামলা নথিভুক্ত করেনি।

এ বিষয়ে একাধিকবার যোগযোগ করা হলেও লালমনিরহাট জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রিপন ভুঁইয়ার বক্তব্য পাওয়া যায়নি। তবে তার ভাই কাওছার মামুন ভুইয়া জানান, মোস্তফিজুর রহমান সবুজ যে জমি ক্রয় করেছেন সেই জমিতে না গিয়ে আমাদের ভোগদখলীয় জমি দখলের চেষ্টা করছেন। আমার ও আমার ভাইয়ের বিরুদ্ধে যে অভিযোগ করেছেন তা সত্য নয়। হাতীবান্ধা থানার ওসি সাইফুল ইসলাম বলেন, পাল্টা-পাল্টা অভিযোগ হলেও যে অভিযোগটি আমলযোগ্য সেটা নথিভুক্ত করা হয়েছে।

 

কিউএনবি/আয়শা/০২ জুলাই ২০২৪,/সন্ধ্যা ৬:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit