সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
আইটি, এআই, সার ও জ্বালানি খাতে বিনিয়োগে মারুবেনি কর্পোরেশনকে আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের মালামাল চুরি করা যুবককে ধরতে পুরস্কার ঘোষণা উচ্চ আয়ের পাশাপাশি যে ১০ পেশায় রয়েছে কাজের আনন্দ খাবারের আগে অলিভ অয়েল খেলে রক্তে শর্করা বাড়ে ধীরে, বলছে গবেষণা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক ফ্যাটি লিভার থেকে লিভার ক্যানসার, যে ৭ লক্ষণে হবেন সতর্ক নিজের মত প্রকাশ করলে কিংবা অন্যায়ের প্রতিবাদ করলে ‘অলক্ষ্মী’: ইশা সাহা ময়নাতদন্তের রিপোর্টে মিলল নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক জমাদিউল আউয়ালের চাঁদ দেখা যায়নি

আশুলিয়ায় পল্লীবিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪
  • ৮২ Time View
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : চাকুরি ক্ষেত্রে বৈষম্য দূরীকরণসহ অভিন্ন চাকুরী-বিধি বাস্তবায়নের দাবীতে আশুলিয়ায় মানববন্ধন ও কর্মবিরতি পালন করেছেন ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর কর্মকর্তা-কর্মচারীগণ। মঙ্গলবার সকাল থেকে সারাদেশের ন্যায় আশুলিয়ার পলাশবাড়ী এলাকায় ঢাকা পল্লীবিদ্যুৎ সমিতি-১ এর সদর দপ্তরে এ কর্মসূচি পালন করা হয়।
বক্তারা এসময় বলেন, দীর্ঘদিন ধরে পল্লীবিদ্যুৎ সমিতিতে বৈষম্য চলে আসছে। কথায় কথায় চাকুরী থেকে ছাঁটাই করা হয়। কোন বোনাস দেওয়া হয় না। এমনকি কর্ম ঘন্টারও কোন নিশ্চয়তা নেই। নিম্নমানের বৈদ্যুতিক মালামাল ক্রয়ের মাধ্যমে ভঙ্গুর বিতরণ ব্যবস্থা, অবকাঠামো নির্মাণ, প্রাতিষ্ঠানিক কাঠামোগত জটিলতা, পলিসি প্রণয়নে অদক্ষতা ও স্বেচ্ছাচারিতার কারণে গ্রাহকরা সুফল থেকে বঞ্চিত হচ্ছে। যে কারণে বৈষম্য দূরীকরণসহ অভিন্ন চাকুরী-বিধি বাস্তবায়নের দাবীতে আন্দোলনে নেমেছেন তারা। দাবী আদায় না হওয়া পর্যন্ত বিদ্যুৎ ব্যবস্থা সচল রেখে আন্দোলন চালিয়ে যাবেন বলেও হুশিয়ারি দেন বক্তারা। 
ঢাকা পল্লীবিদ্যুৎ সমিতি-১ এর এজিএম আব্দুল হাকিম বলেন, দেশের প্রত্যন্ত এলাকায় বিদ্যুৎ সরবরাহের কাজে নিয়োজিত একমাত্র প্রতিষ্ঠান পল্লী বিদ্যুৎ সমিতির গ্রাহক প্রায় ১২ কোটি। সমিতির কর্মকর্তা-কর্মচারীরা নিরবচ্ছিন্ন বিদ্যুৎসেবা দিতে জীবনের ঝুঁকি নিয়ে ঝড়-বৃষ্টিসহ প্রাকৃতিক দুর্যোগ মাথায় নিয়ে দিন-রাত সেবা দিয়ে যাচ্ছেন। কিন্তু সমিতির তদারকি প্রতিষ্ঠান পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (বিআরইবি) দ্বৈত নীতির কারণে ন্যায্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন দেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির প্রায় ৪০ হাজার কর্মকর্তা-কর্মচারী। এসময় পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এই মানববন্ধনে অংশগ্রহণ করেন।

 

কিউএনবি/আয়শা/০২ জুলাই ২০২৪,/সন্ধ্যা ৬:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit