রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:১২ অপরাহ্ন

আখাউড়া থানা থেকে মাদক মামলার আসামি পলায়ন

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪
  • ১৫৩ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানা হতে মাদক মামলার এক আসামি পালিয়ে গেছে। গতকাল সোমবার (১ জুলাই) দুপুরের দিকে এ ঘটনা ঘটে। পলাতক আসামির নাম আরজু মিয়া(২৪) সে প্বাশবর্তী কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের নূরুল হকের ছেলে। সোমবার সকালে উপজেলার ধরখার ফাঁড়ি থানার পুলিশ তাকে ৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করে। এই ঘটনায় আসামিকে ধরতে অভিযানে নেমেছে পুলিশ।

ধরখার ফাঁড়ি থানা সূত্রে জানা যায়, সোমবার সকাল ১০টার দিকে ফাঁড়ি থানার এসআই মোঃ মোবারক হোসেন সঙ্গীয় ফোর্সসহ ওই এলাকার ওসমান মিয়ার বাড়ির সামনে থেকে আরজু মিয়া কে ৪ কেজি গাঁজাসহ আটক করে। বেলা সাড়ে এগারোটায় নিয়মিত মাদক মামলা দিয়ে আখাউড়া থানায় সোপর্দ করে। এরপর বেলা দুইটার দিকে আসামি আরজু মিয়া পলায়ন করে।

আসামিকে খুঁজে না পেয়ে ঘটনাটি নিয়ে থানায় তোলপাড় সৃষ্টি হয়।ঘটনার পর থেকে পুলিশ আরজু মিয়াকে ধরতে অভিযানে নেমেছে। ঘটনার ২৪ ঘন্টা পার হলেও এখনো আসামি ধরতে পারেনি পুলিশ। জানতে চাইলে আখাউড়া থানার ইন্সপেক্টর (তদন্ত) মোঃ শফিকুল ইসলাম বলেন, আসামি আরজু মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য একটি কক্ষে রাখা হয়েছিল। সে ওই কক্ষের জানালার গ্রীল ভেঙে পালিয়ে গেছে। তাকে আটকে অভিযান অব্যাহত আছে।

কিউএনবি/আয়শা/০২ জুলাই ২০২৪,/বিকাল ৫:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit