রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন

দক্ষিণ গাজায় ইসরাইলের আরেক সেনা নিহত

Reporter Name
  • Update Time : সোমবার, ১ জুলাই, ২০২৪
  • ১১৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : অবরুদ্ধ গাজা উপত্যকার রাফাহ শহরে ভয়াবহ যুদ্ধে ইসরাইলের আরও এক সেনা নিহত হয়েছে। সোমবার ইসরাইলি সামরিক বাহিনী এ তথ্য নিশ্চিত করেছে। 

সোমবার ইসরাইলি সামরিক বাহিনীর প্রাথমিক তদন্ত প্রতিবেদন বলছে, একটি ভবনের ভেতর পেতে রাখা বোমার বিস্ফোরণে ওই সেনা নিহত হয়েছেন। 

এদিন হামাস যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষের সময় ওই ব্যাটালিয়নের আরও ৯ সেনা আহত হন। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলেও নিশ্চিত করেছে আইডিএফ। 

এদিকে হাদাদের মৃত্যুর মধ্য দিয়ে গাজায় আগ্রাসন চালাতে গিয়ে ইসরাইলের নিহত সেনার সংখ্যা দাঁড়াল ৩১৯। 

এর আগে হামাসের হাতে বন্দিদের উদ্ধার করতে গিয়ে ইসরাইলের যে পুলিশ কর্মকর্তা নিহত হয়েছিলেন, এ সংখ্যার মধ্যে তিনিও রয়েছেন। এছাড়া গাজায় ইসরাইলের যুদ্ধ মন্ত্রণালয়ের এক বেসামরিক ঠিকাদার নিহত হয়েছেন। 

তবে হামাস বলছে, গাজায় নিহত ইসরাইলি সেনার সংখ্যা এর চেয়ে ঢের বেশি। এদিকে সোমবার গাজা উপত্যকা থেকে হামাস যোদ্ধারা ইসরাইলের ভূখণ্ড লক্ষ্য করে অন্তত ২০টি রকেট ছুঁড়েছে। যা গত কয়েক মাসের মধ্যে ইসরাইলের ওপর সবচেয়ে বেশি রকেট হামলার ঘটনা।

 

 

কিউএনবি/আয়শা/০১ জুলাই ২০২৪,/রাত ১১:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit