বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন

দেশের স্বাধীনতা আজ প্রশ্নবিদ্ধ: সেলিমা রহমান

Reporter Name
  • Update Time : সোমবার, ১ জুলাই, ২০২৪
  • ১৫৭ Time View

ডেস্ক নিউজ : বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন, ভারতের সঙ্গে অসম চুক্তি করে বাংলাদেশের নিরাপত্তা বিঘ্নিত করে দেশের স্বার্থের বাইরে আজকে বাংলাদেশকে অন্য দেশের দাসে পরিণত করার চেষ্টা করা হচ্ছে। দেশ আজকে পরাধীন হতে চলেছে, দেশের স্বাধীনতা আজকে প্রশ্নবিদ্ধ। 

মহানগর বিএনপির আহবায়ক অধ্যাপক শফিকুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স, স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা, সহ-সাংগঠনিক সম্পাদক শাহ ওয়ারেস আলী মামুন ও আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক ডা. মাহাবুবুর রহমান লিটন ও উত্তর জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম, দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক জাকির হোসেন বাবলু, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী, উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক মোতাহার হোসেন তালুকদার ও দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলমগীর মাহমুদ। 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রথমবার ময়মনসিংহ নগরীতে বিএনপির সমাবেশকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে চাঙ্গা ভাব দেখা গেছে।  অপরদিকে বিএনপির এই সমাবেশকে ঘিরে যে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে সমাবেশস্থলের চারপাশে পুলিশ ও গোয়েন্দা সদস্য মোতায়েন ছিল। 

 

 

কিউএনবি/আয়শা/০১ জুলাই ২০২৪,/রাত ১১:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit