শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
গ্রামে চিকিৎসার অভাবে কেউ যেন প্রাণ না হারায়: ডা. জুবাইদা তেলের দাম বাড়ার প্রভাবে কমল স্বর্ণের দাম দীর্ঘ অপেক্ষার পর মুক্তি পেল বিজয়ের শেষ সিনেমা, কে কত টাকা পারিশ্রমিক পেলেন? গোপালগঞ্জে নারী আইনজীবীর মাথা ফাটানো সেই বিচারক প্রত্যাহার পদত্যাগের পর রাষ্ট্রপতির গ্রেপ্তার দাবি নাহিদ ইসলামের এমপি গাজী নজরুল এখন কোথায়? মেসিদের নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা চোর ধরতে ছাত্রদল নেতাদের অভিনব কৌশল, উদ্ধার ২ চোরাই মোটরসাইকেল ডোমারে চিলাহাটিতে হিমোগ্লোবিন ও ব্লাড গ্রুপিং ক্যাম্পেইনে অনুষ্ঠিত সিলেটের এআরডি ভূয়া এনজিও সংস্থার চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

মাতাফ ও মসজিদে হারামের নিচতলা উমরাকারীদের জন্য সংরক্ষিত

Reporter Name
  • Update Time : সোমবার, ১ জুলাই, ২০২৪
  • ৭৫ Time View

ডেস্ক নিউজ : আগের নিয়মে ফিরছে পবিত্র কাবার মাতাফ। এখন থেকে স্বাভাবিক পোশাকে আর মাতাফে (কাবার চার পাশের উন্মুক্ত জায়গাকে মাতাফ বলে) তাওয়াফ করা যাবে না। মাতাফ ও মসজিদে হারামের নিচতলা শুধুমাত্র উমরাকারীদের জন্য সংরক্ষিত। তবে স্বাভাবিক পোশাকে নফল তাওয়াফ মসজিদের হারামের অন্যান্য ফ্লোরে করা যাবে।

রবিবার (৩০ জুন) থেকে এই নিয়ম কার্যকর হয়েছে বলে সৌদি আরবের জননিরাপত্তা অধিদপ্তর ও হারামাইন পরিচালনা পরিষদ ঘোষণা দিয়েছে। আরব নিউজের খবরে বলা হয়, মাতাফ ও মসজিদে হারামের নিচতলায় এখন থেকে শুধুমাত্র উমরা পালনকারীরা প্রবেশ করতে পারবেন।

করোনার পর থেকে মাতাফে ইহরাম পরিধান ছাড়া কাউকে প্রবেশের অনুমতি দেওয়া হয় না। অর্থাৎ যারা উমরা পালন করবেন, শুধুমাত্র তারাই মাতাফে গিয়ে পবিত্র কাবা তওয়াফ করতে পারেন।

যদিও স্বাভাবিকভাবে নফল তাওয়াফ মসজিদে হারামের বিভিন্ন ফ্লোরে করার ব্যবস্থা রয়েছে। এমতাবস্থায় অনেকে ইহরামের কাপড় পরিধান করে মাতাফে নামেন এবং নফল তাওয়াফ করেন। এভাবে উমরার নিয়ত ছাড়া ইহরামের কাপড় পরিধান করে নফল তাওয়াফ করতে ইসলামি স্কলাররা নিরুৎসাহিত করেছেন।

তাদের মতে, উমরার নিয়ত ছাড়া ইহরামের কাপড় পরিধান করে নফল তাওয়াফ করা জায়েজ আছে। কিন্তু রাষ্ট্রীয় নিষেধাজ্ঞা না মেনে উল্লিখিত কৌশল অবলম্বন করা ঠিক নয়। বরং এটি প্রতারণার মাধ্যমে নিজের আত্মসম্মান বিপন্ন করার মতো একটি বিষয়। তাই এই ধরনের তাওয়াফ করা থেকে বিরত থাকা চাই।

 

কিউএনবি/আয়শা/০১ জুলাই ২০২৪,/রাত ১১:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit