রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম ২৩ সেপ্টেম্বর গুলশানে ঝটিকা মিছিল, গ্রেপ্তার ২৫ জন দশ দিনের রিমান্ডে নজরে পুতিনের ‘ডুমসডে প্লেন’, কী আছে ‘ফ্লাইং ক্রেমলিনে’ ঝুঁকি এড়াতে এআই মডেলের উন্নয়ন ধীর করার আহ্বান অ্যানথ্রপিক সিইওর সিগন্যাল অমান্য করে মোটরসাইকেলের ধাক্কা, ২ পুলিশ সদস্য আহত মোহাম্মদপুরে কিশোরগ্যাংয়ের কোনো অস্তিত্ব থাকবে না: ডিএমপি কমিশনার হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৫৫ ইয়েমেন, রাশিয়া ও চীনে এআই দিয়ে অস্ত্র তৈরির চেষ্টা, নিষিদ্ধ হলো অ্যাকাউন্ট স্বামী নাকি অভিনয়, বিয়ের পর কোনটাকে বেশি গুরুত্ব দিচ্ছেন জেনিফার? আশুলিয়ার ধামসোনায় চেয়ারম্যান প্রার্থী গফুর মিয়ার পক্ষে ঐক্যবদ্ধ ছাত্রদল, বিজয় নিশ্চিতের প্রত্যয়

দুর্গাপুরে কমরেড অনিমা সিংহের ৪৪ তম স্মরণসভা

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ১ জুলাই, ২০২৪
  • ৯৬ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : ব্রিটিশ বিরোধী সংগ্রামী, মুক্তিযুদ্ধকালীন প্রবাসী সরকারের অন্যতম উপদেষ্টা, টঙ্ক প্রথা বিলুপ্তি আন্দোলনের একমাত্র পথিকৃৎ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড মণিসিংহের সহধর্মীনি, মুক্তিযুদ্ধের সংগঠক সাবেক কৃষক সমিতির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক, আজীবন বিপ্লবী নারী নেত্রী বীর মুক্তিযোদ্ধা কমরেড অনিমা সিংহের ৪৪ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে বাংলাদেশ কৃষক সমিতি উপজেলা কমিটির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে কমরেড মণিসিংহ যাদুঘড় মিলনায়তনে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষক ও স্থানীয় সুধীজনের উপস্থিতিতে বিপ্লবী নেত্রীর প্রতিকৃতিতে পূস্পার্ঘ্য অর্পণ শেষে উপজেলা কৃষক সমিতির সভাপতি মোঃ আব্দুল মালেক এর সভাপতিত্বে, সম্পাদক মোর্শেদ আলম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন, সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড মণিসিংহ ও অনিমা সিংহের একমাত্র সন্তান কমরেড ডাঃ দিবালোক সিংহ।

অন্যান্যের মধ্যে আলোচনা করেন, সিপিবি উপজেলা কমিটির সভাপতি আলকাছ উদ্দিন মীর, সম্পাদক রুপন কুমার সরকার, সম্মানীত সদস্য শামছুল আলম খান, বীর মুক্তিযোদ্ধা আঃ খালেক, আদিবাসী ইউনিয়নের জেলা কমিটির সভাপতি নিরন্তর বনোয়ারী, ক্ষেত মজুর সমিতির উপজেলা কমিটির সভাপতি আজিম উদ্দিন, উপজেলা যুব ইউনিয়ন সভাপতি নজরুল ইসলাম প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, নারীনেত্রী হিসেবে কমরেড অনিমা সিংহের আদর্শ ও চেতনা বর্তমান প্রজন্মের অনেকেই জানে না। এই মহান নেত্রীর ত্যাগ ও জীবনী তাদের কাছে তুলে ধরতে সকলের প্রতি আহ্বান জানানো হয়। উল্লেখ্য, এই মহীয়ষী বিপ্লবী নেত্রী ১৯৮০ সালের ৩০ জুন ঢাকায় এক সড়ক দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হন এবং ১লা জুলাই ঢাকার হলি ফ্যামেলী হাসপাতালে মৃত্যুবরন করেন।

 

কিউএনবি/আয়শা/০১ জুলাই ২০২৪,/রাত ১০:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit