শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন

কবে আসবে ভিকি-ক্যাটরিনার আনুষ্ঠানিক ঘোষণা!

Reporter Name
  • Update Time : সোমবার, ১ জুলাই, ২০২৪
  • ৮০ Time View

বিনোদন ডেস্ক : গত দুই বছরের বেশি সময় ধরে একসঙ্গে থাকছেন বলিউড নায়িকা ক্যাটরিনা কাইফ ও অভিনেতা ভিকি কৌশল।  তবে এ সময়ে বহুবার গুঞ্জন উঠেছে, মা হচ্ছেন ক্যাটরিনা কাইফ। যদিও এসব গুঞ্জনের কোনোটাই সত্যি হয়নি। কিন্তু ভক্ত-অনুরাগীরা আশা ছেড়ে দেওয়ার পাত্র না। তাদের প্রশ্ন, কবে আসবে সুখবর? একটি মাত্র আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় তারা।

বর্তমানে ভিকি কৌশল তার আসন্ন ছবি ‘ব্যাড নিউজ়’-এর প্রচার নিয়ে ব্যস্ত সময় পার করছেন। ছবিতে অভিনেত্রী তৃপ্তি দিমরিকে অন্তঃসত্ত্বা অবস্থায় দেখা যাবে। তবে প্রচারে গিয়েও ভিকি সেই একই প্রশ্নের মুখোমুখি হয়েছেন। কবে ভিকি-ক্যাটরিনার কোলে আসছে সন্তান? অভিনেতা জানিয়েছেন, সময় মতো তিনি ঠিক ‘গুড নিউজ’ দেবেন। আপাতত তিনি ‘ব্যাড নিউজ়’ নিয়ে ব্যস্ত।

ভিকির আসন্ন ছবি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন ক্যাটরিনাও। ‘ব্যাড নিউজ’-এর ট্রেলার মুক্তি পেয়েছে ইতোমধ্যেই। ট্রেলার দেখে ক্যাটরিনা লেখেন, কবে ছবি আসবে, অপেক্ষা করে আছি। এ দিকে ক্যাটরিনার অনুরাগীরা তার থেকে ‘সুখবর’ পাওয়ার অপেক্ষা করে আছেন।

উল্লেখ্য, আগামী ১৯ জুলাই মুক্তি পাবে ভিকির ছবি ‘ব্যাড নিউজ’। এই ছবিতে ভিকি ও তৃপ্তি ছাড়াও অভিনয় করেছেন অ্যামি ভির্ক। ২০১৯ সালে করণ জোহর প্রযোজিত ছবি ‘গুড নিউজ’-এর সিক্যুয়েল হল এই ছবি। ‘গুড নিউজ’-এ অভিনয় করেছিলেন অক্ষয় কুমার, কারিনা কাপূর, দিলজিৎ দোসাঞ্জ ও কিয়ারা আদবাণী।

 

কিউএনবি/অনিমা/০১ জুলাই ২০২৪,/বিকাল ৩:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit